for Add

ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের রেকর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ গোলের দূরন্ত এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। আর এর মাধ্যমে প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন হালান্ড।

৩৪ মিনিটে গোলের মাধ্যমে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার তার গোলে খাতা খুলেছেন। কেভিন ডি ব্রুইনার ক্রসে পোস্টের খুব কাছে থেকে হেডের সাহায্যে তিনি বল জালে জড়ান। তিন মিনিট পর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সেন্টার-ব্যাকের মাঝ দিয়ে ডি ব্রুইনার আরো একটি ক্রসে হালান্ড বাম পায়ের ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন। ৬৪ মিনিটে বাম উইং থেকে সার্জিও গোমেজের ক্রসে ২২ বছর বয়সী হালান্ড হ্যাটট্রিক পূরণ করেন। এর ফলে ১৯৭০ সালে ফ্রান্সিস লি’র পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন হালান্ড। ইতিহাসে তৃতীয় সিটি খেলোয়াড় হিসেবে হালান্ড ম্যানচেস্টার ডার্বিতে হ্যাটট্রিক করলেন।

১৯২১ সালে সর্বপ্রথম হোরাসে বার্নেস এই কৃতিত্ব অর্জণ করেছিলেন। হালান্ডের ৯ মিনিট পর একই কৃতিত্ব করে দেখিয়েছেন ফোডেন।
উল্ফসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে হালান্ড প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করার নতুন রেকর্ড গড়েছিলেন হালান্ড। এই তালিকায় তিনি পিছনে ফেলেছিলেন কভেন্ট্রি সিটির ফরোয়ার্ড মিক কুইন্সকে।

ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ডের অর্জন :

প্রিমিয়ার লিগ :
ম্যাচ- ৮, গোল- ১৪, অ্যাসিস্ট- ৩

চ্যাম্পিয়ন্স লিগ :
ম্যাচ-২, গোল- ৩, অ্যাসিস্ট- ০

কমিউনিটি শিল্ড :
ম্যাচ- ১, গোল- ০, অ্যাসিস্ট- ০

মোট :
ম্যাচ- ১১, গোল- ১৭, অ্যাসিস্ট- ৩

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add