for Add

আরব আমিরাতে সিরিজ জয়ে নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দিবে : সোহান

গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর মাধ্যমে এক বছর পর টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ নিতে সক্ষম হলো টাইগাররা। তবে এই সিরিজ জয় নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্¦কাপে ভাল করতে বাড়তি আত্মবিশ্বাস দিবে বলে জানান বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান।

আরব আমিরাত থেকে আজ সকালে দেশে ফেরা বাংলাদেশ অধিনায়ক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আমরা জয়ের ধারায় ফিরেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ জয় নিউজিল্যান্ড সফরে ও বিশ্বকাপে ভাল করতে আত্মবিশ্বাস দিবে।

২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

ঐ সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ এবং পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হারে টাইগাররা। আর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের আক্ষেপ ঘুচাতে সক্ষম হলো বাংলাদেশ। যা আসন্ন নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে কাজে দিবে বলে মনে করেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে আরব আমিরাত সফরে নেতৃত্ব দেয়া সোহান।

তিনি বলেন, ‘অবশ্যই দেখবেন যে, শেষ কিছুদিন ধরে আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরেছি। আমার কাছে মনে হয়, এটা ভাল অভ্যাস আমরা জয়ের ধারায় ফিরেছি। এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড এবং বিশ্বকাপে ভাল করতে সহায়ক হবে।’

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দুবাইয়ে নেয়া প্রস্তুতিটা ভাল হয়েছে বলে জানান সোহান। বিশ্বকাপের আগে যা অনেক বেশি গুরুত্বপূণ ছিল মনে করছেন তিনি, ‘বিশ্বকাপের মতো বড় আসরের আগে এ রকম ক্যাম্প, সুযোগ-সুবিধা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেখানে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়, প্রস্তুতিটা ভাল হয়েছে।’

আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের পর বিশ্বকাপের মঞ্চে নামবে বাংলাদেশ। বিশ্বকাপই বাংলাদেশের মূল লক্ষ্য জানিয়ে সোহান বরেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। বিশ্বকাপকে লক্ষ্য করেই পরিকল্পনা করছি। এটা আমার কাছে মনে হয়, টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা। নিউজিল্যান্ডে যাওয়ার পর পরিস্থিতি কেমন থাকে, কন্ডিশন বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে হয়তো।’

৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add