for Add

নেপালের কাছে হারলো বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে যে মাঠে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের নারী ফুটবলাররা, ঠিক এক সপ্তাহ পর সেই মাঠেই স্বাগতিক নেপালের কাছে ১-৩ গোলে হেরে গেছে পুরুষ ফুটবলাররা।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মঙ্গলবার প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে নেপালকে আর গোল দেয়ার সুযোগ দেয়নি জামাল ভূঁইয়ারা। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণে একটি মাত্র গোল পরিশোধ করেছে বাংলাদেশ।

কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে আসার সুখস্মৃতিকে অনুপ্রেরণা নিয়েই নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু এক অঞ্জন ভিস্তাকে আটকাতেই ব্যর্থ বাংলাদেশের ডিফেন্স লাইন। একাই তিন গোল করে হ্যাটট্রিক করেছেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন।

প্রথম গোলটি আসে ১৮ মিনিটে। বক্সের ডান পাশে ফ্রি-কিক পেয়ে যায় নেপাল। কিক নেন ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। তার কিক থেকে ভেসে আসা বল পোস্টের মুখে জটলায় চলে আসে। সেখান থেকেই দুর্দান্ত হেডে বাংলাদেশের জালে বল জাড়িয়ে দেন ভিস্তা।

২৭ মিনিটে দ্বিতীয় গোল করে নেপাল। এবারও গোল করেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন ভিস্তা। প্রথমে নেপালের এক ফুটবলারের শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু ফিরতি বলটিই পেয়ে যান অঞ্জন এবং বাম পাশ থেকে মাটি কামড়ানো শটে জড়িয়ে দেন বাংলাদেশের জালে।

৩৭ মিনিটে তৃতীয় গোল করে নেপাল। এই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন ভিস্তা। বাম পাশে ফ্রি-কিক পায় নেপাল। কিক থেকে ভেসে আসা বলে আলতো করে মাথা ছুঁইয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি।

প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধ শুরুর পর বাংলাদেশ গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ৫৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায় জামাল ভূঁইয়ারা। প্রায় নিজেদের বক্স থেকে বল করে নেয় বাংলাদেশ। মাঝ মাঠে বল পান রাকিব হোসেন। ডান পাশ ধরে তিনি একাই সেটি নিয়ে যান নেপালের পোস্টের কাছে। ডান পাশ থেকে গোললাইন বরাবর ক্রস করেন তিনি।

সেখানে এগিয়ে এসেছিলেন সাজ্জাদ হোসেন। অনেকটা ডাইভ দিয়েই বলে হেড করেছেন সাজ্জাদ। বল তো নেপালের জালে জড়িয়েছেই, সাজ্জাদও গিয়ে আশ্রয় নেন নেপালের গোলপোস্টের ভেতরে।

খেলার বাকি অংশে বেশ কিছু আক্রমণ সাজিয়েও লাভ হলো না বাংলাদেশের। বরং, জামাল ভূঁইয়াদের একের পর এক প্রচেষ্টা এসে বাধা পড়তে থাকে নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু। শেষ পর্যন্ত ৩-১ গোলেই শেষ হলো ম্যাচ।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান (গোলরক্ষক), রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সাজ্জাদ হোসেন, রিমন হোসেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add