for Add

সাবিনার হ্যাটট্রিকে উড়ে গেলো পাকিস্তান

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনারা ৬-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে আরও দুইবার বল পাঠায় পাকিস্তানের জালে।

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও সহজ জয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করলো। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারালে ভারত যেমন নিশ্চিত করবে সেমিফাইনাল, তেমন বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত হবে।

সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তি পার্থক্য।

এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে সাবিনার ব্যাক পাস। বক্সের ঠিক বাইরে থেকে মনিকা চাকমা চলন্ত বলে দুর্দান্ত প্লেসিংয়ে পরাস্ত করেন পাকিস্তানের গোলকিপার শাহিদ বুখারীকে (১-০)।

দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরো ২৮ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলে সিরাত জাহান স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুন করেন। মিনিট দুয়েক পরই আবার গোল বাংলাদেশের। মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন (৩-০)।

আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add