for Add

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজ জয় চায়

দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক আসরে ফিরেছে পাকিস্তানের জাতীয় নারী ফুটবল দল। দীর্ঘ সময় পেরিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে তাদের প্রত্যাবর্তন হয়েছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে পাকিস্তানের নারীরা। সেই দলটিকে কত গোলে হারাতে পারবে বাংলাদেশ? গোল ব্যবধান নয়, বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের ভাবনায় কেবল জয়। তার কথায়, ‘আমরা ম্যাচে জেতার জন্যই খেলবো। গোল সংখ্যা কত হলো তা পরে ভাববো।’

আর্মড পুলিশ মাঠে ৯ সেপ্টেম্বর দলীয় অনুশীলন শেষে বাংলাদেশ কোচ বলেন,‘আমরা পাকিস্তানের খেলা দেখেছি, সেটি বিশ্লেষণ করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি এবং আমাদের খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলবে। আাশা করি ভাল ফুটবল উপহার দিতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়ব।

ছোটন তিনি বলেন,‘আমাদের মেয়েরা নিয়মিত খেলার মধ্যেই আছে, সেটার প্রমাণ আপনারা গত ম্যাচে মালদ্বীপের সঙ্গে দেখেছেন। এখানে আসার আর আগে দুবাইর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে না পারায় যে সংশয় ছিল, গত ম্যাচে সেটি পুরোপুরি দূর করে দিয়েছে। মেয়েরা পুরো ৯০ মিনিট জুড়েই ভাল এবং পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আগামী ম্যাচেও তারা পরিকল্পনা অনুযায়ী এবং সর্বোচ্চটা দিয়েই খেলবে।’

ছোটন বলেন,‘মালদ্বীপের বিপক্ষে গত ম্যাচে ফিনিশিং নিয়ে যে দূর্বলতা দেখা গিয়েছিল সেটি নিয়ে কাজ করা হয়েছে। টিম মিটিংয়েও আলোচনা হয়েছে। মাঠেও কাজ করা হয়েছে। আশা করি কাল এর প্রতিফলন দেখা যাবে। সুযোগ আসলেই কাজে লাগাতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা খুবই জরুরী।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালের এসএ গেমসের ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করেছিল। ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে সাবিনা একটি গোল করেছিলেন। বাকী গোলটি করেছেন ফারহানা।

এ দিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের কোচ আহমেদ শরিফ বলেন,‘ আমরা (আগের ম্যাচে) ভারতের বিপক্ষে লড়াকু মেজাজ দেখিয়েছি। মেয়েরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পর আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের আরো পরিণত করা। তাই বাংলাদেশের বিপক্ষেও আমরা একই মেজাজে খেলব।’

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add