for Add

আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসে শুরু হওয়া  টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নামার আগে দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টাইগাররা। ঐ দু’টি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এবারের  টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর আগে অংশ নেয়া সবগুলো দলই ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজ ওয়ার্ম-আপ ম্যাচের পূর্ণাঙ্গ সূচি ঘোষনা করে ক্রিকেটের নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

১৭ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’টি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ব্রিজবেনে ১৭ ও ১৯ অক্টোবর নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচগুলো খেলবে। আর প্রথম রাউন্ডের দলগুলো ১০ ও ১৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।

১০ অক্টোবর ওয়ার্ম ম্যাচের প্রথম দিনই তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, শ্রীলংকা এবং জিম্বাবুয়ের।

আর ১৭ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভে খেলা দলগুলোর ওয়ার্ম-আপ। ঐদিন লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ভারত, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-পাকিস্তান এবং বাংলাদেশ-আফগানিস্তান। মূল লড়াইয়ে নামার আগে একটি ওয়ার্ম-আপ ম্যাচই খেলবে অসিরা।

১৬ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। প্রথম পর্বে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলংকা-নামিবিয়া এবং নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরাত।

২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভের প্রথম দিন দু’টি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং আফগানিস্তান-ইংল্যান্ড।

২৪ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-ম্যাচের সূচি
১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১০ অক্টোবর : শ্রীলংকা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর : নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর : জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর : শ্রীলংকা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর : স্কটল্যান্ড -সংযুক্ত আরব আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, গ্যাবা
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, গাব্বা
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, গাব্বা
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, গাব্বা

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add