for Add

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে শেখ জামাল

Brothers(orange)--Vs---Sh-J

শেখ জামাল ২(৫) : ২(৪) ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক: শ্বাসরূদ্ধকর ম্যাচে নির্ধারিত সময়ে কেউ কাউকে হারাতে পারেনি। পারেনি অতিরিক্ত সময়েও। শেষ পর্যন্ত সেমিফাইনালের দল নির্ধারণ করতে স্মরনাপন্ন হতে হয় টাইব্রেকার নাম ভাগ্য নির্ধারনীর। সেখানেও টান টান উত্তেজনা। প্রথম ৫ শটে নির্ধারিত হলো না বিজয়ী দল। শেষ পর্যন্ত সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকে ২-২ গোলে।

অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতেও ৪-৪ গোলের সমতায় থাকায় শেষ পর্যন্ত সাডেন ডেথে ফয়সালা হয়। ব্রাদার্সের হাবিব মিয়ার ব্যর্থতায় ওয়াডসনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির দলটি।

টাইব্রেকারে শেখ জামালের লিওনেল, নাসির, রায়হান ও ল্যান্ডিং গোল করলেও পারেননি কেবল ইয়াসিন। অন্যদিকে ব্রাদার্সের হয়ে গোল করেন ওয়ালসন, অ্যাডামস, জারমেইন এবং শফিকুল। তবে ব্যর্থ হন জিতু।

এরআগে নির্ধারিত সময়ের খেলায় ৪৫ মিনিটে লিওনেল এবং ৮৩ মিনিটে ল্যান্ডিং শেখ জামালের হয়ে গোল করেন। ব্রাদার্সের পক্ষে রাব্বি ৫১ ও অ্যাডামস ৫৬ মিনিটে গোল করেন।

সারামাঠ গোপীবাগের দলটি চষে বেড়ালেও শেষ হাসি হাসলো শেখ জামালই। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মধ্যেকার বিজয়ী দলের সঙ্গে আগামী রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল প্রথম সেমিফাইনালে মোকাবেলা করবে।

কোচ নঈমউদ্দিনের দল ব্রাদার্স মাঠে বল গড়ানোর পর থেকেই চাপের মুখে ফেলে দেয় ধানমন্ডির দলটিকে। প্রথমার্ধের পুরো সময়ই দারুণ লড়াকু মেজাজে তারা একের পর এক গোলের উৎস তৈরি করে আসছিল; কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কমলারঙের জার্সিধারিদের আর গোলের দেখা মিলছিল না।

প্রতিপক্ষ শেখ জামালও তাদের আক্রমণ অনেকটা দিশেহারা হয়ে উঠেছিল। আসলে কোচ মারুফের শিষ্যরা যেভাবে মাঠে খেলার কথা ছিল সেভাবে খেলতে না পারাতেই মূলত আকাশি-সাদার দল চাপের মুখে পড়ে যায়।

চতুর্থ মিনিটেই গোপীবাগের দল চমৎকার একটি আক্রমণ শানিয়েছিল। হাইতির ওয়ালসন গড়েছিলেন এ আক্রমণ। তার কাছ থেকে বল পেয়েও নিশানা খুঁজে পাননি রাব্বি। বার ঘেঁষে চলে যায় তার শট। এরপর সম্ভাব্য গোলের উৎস খুঁজে পেয়েছিল তারা ১৫তম মিনিটেও।

কিন্তু ক্যামেরুনের জারমেইনের শট গোলরক্ষক মাজহারুল ঝাপিয়ে পড়ে দলকে বিপদমুক্ত করেন। এভাবে একের পর এক ব্রাদার্স চাপের মুখে রাখলে প্রতিপক্ষ তেমনটা চড়াও হয়ে খেলতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ মিনিটে গোপীবাগের দলটির রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় শেখ জামাল। রাজুর ক্রস থেকে গাম্বিয়ান ল্যান্ডিং বল দখলে নিয়ে এগিয়ে আসেন। আগুয়ান গোলরক্ষক বিপ্লবকে ফাঁকি দিয়ে ল্যান্ডিং বলটি পাস দেন হাইতির লিওনেলের কাছে। তার কাছ থেকে বল পেয়েই চটজলদি সেটা ব্রাদার্সের জালে জড়িয়ে দেন। দলকে এগিয়ে নেন ১-০ গোলের ব্যবধানে।

এক গোলের লিড নিয়ে দলনায়ক নাসির দ্বিতীয়ার্ধ শুরু করলেও ব্রাদার্স মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে লিড নিয়ে নেয়।

৫১ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় রাব্বি শক্তিশালি শেখ জামালের রক্ষণভাগকে তছনছ করে গোল আদায় করেন এবং দলকে ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। তাকে রুখতে আসা মাজহারুলও ছিলেন বড় অসহায়।

৫৬ মিনিটে অধিনায়ক ইউসুফের দল নিচে চলে আসে। রাজন মিয়ার থ্রো থেকে প্রতিপক্ষের বিপদসীমানায় জটলার সৃষ্টি হলে উড়ন্ত বলে নাইজেরিয়ান অ্যাডামসের দর্শনীয় হেডে ব্রাদার্স ২-১ গোলে এগিয়ে যায়।

পিছিয়ে পড়ে হুশ ফেরে শেখ জামালের। ফলে গোল পরিশোধে মরিয়া হয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃস্টি করতে থাকে। এক্ষেত্রে গোলরক্ষক বিপ্লব অবশ্য সম্ভাব্য বেশ কিছু গোলের উৎস ঠেকিয়ে অসাধারণভাবে দলকে বিপদমুক্ত করেন। তবে ৮২ মিনিটে শেষ রক্ষা করতে পারেননি। গাম্বিয়ান ল্যান্ডিং একক প্রচেষ্টায় গোল করে শেখ জামালকে ২-২ গোলে সমতায় ফিরিয়ে আনেন। এরআগে অবশ্য ৮০ মিনিটে আরোও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গোপীবাগের দলটি। কিন্তু রাজন মিয়া ফাঁকা গোলপোষ্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন।

শেখ জামাল : মাজহারুল, নাসির, লিংকন (কেষ্ট), ল্যান্ডিং, ওয়েডসন, জামাল, রাজু (মামুনুল), সোহেল রানা(রুবেল), ইয়াসিন, রায়হান, লিওনেল।

ব্রাদার্স : বিপ্লব, ইউসুফ, মনি, ওয়ালসন, কমল, রাজন (জিতু), জারমাইন, রাব্বি (হাবিব), সালাউদ্দিন, রনি, অ্যাডামস।

রেফারি : জালালউদ্দিন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add