for Add

সুপার ফোরে ভারতের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান

চলমান এশিয়া কাপের ‘এ’ গ্রুপে থাকায় আসরের শুরুতেই দেখা হয়েছিলো ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। গ্রুপের অন্য দল হংকংকে বিদায় করে ঐ গ্রুপ থেকে সুপার নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের জন্য এই ম্যাচটি প্রতিশোধের। কারণ গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

গ্রুপ পর্বে টস হেরে প্রথমে বোলিং করতে নেমেছিলো ভারত। ১২৮ রানের মধ্যে পাকিস্তানের ৯ উইকেটের পতন ঘটান ভারতের দুই পেসার ভুবেনশ^র কুমার ও হার্ডিক পান্ডিয়া। তবে শেষ ব্যাটার শাহনাওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে লড়াকু স্কোর পায় পাকিস্তান। সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান। ভুবেনশ্বর ৪ ও হার্ডিক ৩ উইকেট নেন।

১৪৮ রানের টার্গেটে শুরুটা খারাপই হয়েছিলো ভারতের। শুরুর ধাক্কা সামলে উঠলেও রানের তোলার গতি ধীরলয়ে ছিলো টিম ইন্ডিয়ার। তাই শেষ দিকে, আস্কিং রেট ১১ স্পর্শ করে ভারতের। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন হার্ডিক। ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

পাকিস্তানকে হারানোর পর হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে উঠে ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি পাকিস্তানের। হংকংয়ের বিপক্ষে জয়, তেমনই প্রমাণ করে। আর ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এবার গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা।

পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেন, ‘গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ১৪৭ রানের পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে, সেটি প্রশংসনীয়। এবার আর ভারতের বিপক্ষে ম্যাচে পুরনো ভুল করতে চাই না। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।’

শতভাগ জয় নিয়ে সুপার ফোরে উঠে চনমনে ভারতও। পাকিস্তানের বিপক্ষে আবারও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ভারতের ওপেনার লোকেশ রাহুল বলেন, ‘আমরা জয়ের মধ্যেই আছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। তাই আরও একবার পাকিস্তানকে হারাতে মরিয়া পুরো দল। তবে কাজটি খুবই কঠিন। প্রথম ম্যাচের মত ব্যাট-বলে পারফরমেন্স করতে পারলে, এবারও জয় পেতে সমস্যা হবে না আমাদের।’

২০১২ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো ভারত ও পাকিস্তান। রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দু’দেশের ক্রিকেট বোর্ড। তাই আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপেই মুখোমুখি হতে হয় দু’দলের। তাই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। গত সপ্তাহের মত আরও একবার ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখবে ক্রিকেট ভক্তরা।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে ৮বার জিতেছে ভারত। ২বার জয় পায় পাকিস্তান।
আর এশিয়া কাপের মঞ্চে মোট ১৬বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৯বার জয় পায় ভারত এবং ৫বার জিতে পাকিস্তান। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে। ঐ আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিলো পাকিস্তানকে।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুডা ও যুজবেন্দ্রা চাহাল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add