for Add

যুদ্ধের মধ্যে ইউক্রেনে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু

চলমান রাশিয়ান সামরিক আগ্রসন সত্বেও ইউক্রেনে মঙ্গলবার থেকে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কিছুটা হলেও মানসিকভাবে খেলোয়াড় ও সমর্থকদের চাঙ্গা করার একটি প্রয়াস লক্ষ্য করা গেছে।

কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া শাখতার দোনেস্ক ও মেটালিস্ট ১৯২৫, ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড় ও রেফারি মিলে মাঠের মধ্যে ইউক্রেনিয়ান পতাকা ও একটি ব্যানার নিয়ে একত্রিত হয়েছিল, যেখানে লেখা ছিল, ‘আমরা সবাই একইরকম সাহসী।’

ম্যাচের শুরুতে ইউক্রেন যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরাপত্তাজনিত কারণে দর্শকশূন্য মাঠেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু স্টেডিয়ামের বাইরে বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল। লিগটা শুরু করা জরুরী ছিল বলে ফুটবল সমর্থকরা দাবী জানিয়েছে। এমনকি তারা এ মন্তব্যও করেছে এর মাধ্যমে প্রমাণ হলো যুদ্ধও আমাদের থামিয়ে রাখতে পারবে না।

সামরিক এই আগ্রাসনের কারণে ইউক্রেনের ফুটবল ক্লাবগুলো বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে ছোট ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্লাবগুলোর কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে।

এবারের মৌসুমের প্রিমিয়ার লিগে খেলতে পারছেনা এফসি মারিপোল ও ডেনসা চেরনিগিভ। রাশিয়ান আগ্রাসনে এই দুটি ক্লাব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আগামী মৌসুমে আবারো তারা ফিরে আসার সুযোগ পাবে।

ইউক্রেনের জনগণের মধ্যে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির নির্দেশেই ফুটবল লিগ চালু করা হয়েছে। বেশ কিছু ক্লাব তাদের নিজস্ব শহরে হোম ম্যাচগুলো খেলার সুযোগ পাচ্ছেনা। এবারের আসরে বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে অপেক্ষাকৃত নিরাপদ পশ্চিম ও মধ্যাঞ্চলীয় শহরগুলোতে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান আগ্রাসন শুরু হবার পর এপ্রিলে ইউক্রেনিয়ার ফুটবল ক্লাবগুলো মৌসুম শেষ করার সিদ্ধান্ত নেয়। ওই সময় ডায়নামো কিয়েভের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল শাখতার। তবে ঐক্যমতের ভিত্তিতে গতবার কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়নি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add