for Add

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে টাইগাররা

আসন্ন এশিয়া কাপে অংশ নিতে ২৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্ট।

ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় ছাড়া স্কোয়াডের সব সদস্যই বিমানে করে যাত্রা করেছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি হিসেবেই এ আসরকে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যাত্রা করতে পারেননি তাসকিন ও বিজয়। ভিসা পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে পারেননি বলে জানিয়েছেন তাসকিন। সাপোর্ট স্টাফদের সঙ্গে ২৪ আগস্ট যাত্রা করবেন তিনি।

এছাড়া সেন্ট লুসিয়া থেকে সরাসরি দুবাই যাবেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাইম শেখ। বিসিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজ মাঠে সর্বশেষ সংক্ষিপ্ত ভার্সনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ব্যাটার। এ’ দলের হয়ে সেঞ্চুরি হাকানোর পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন নাইম শেখ।

এশিয়া কাপে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তিনি শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব পালন করবেন।

এশিয়া কাপে বি গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। গ্রুপের বাকী দুটি দল হচ্ছে আফগানিস্তান ও শ্রীলংকা। ২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে তারা।

নিজ মাঠে ২০১২ সালে প্রথম এ টুর্নামেন্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ফর্মেটের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়েছিল টাইগাররা। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফর্মেটের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। ২০১৮ সালে ওয়ানডে ফর্মেটের এশিয়া কাপেও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল টাইগাররা। তবে ভারতের কাছে ওই আসরেও হার মানতে হয় বাংলাদেশকে।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্মেটে। যাতে এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add