for Add

রাতারাতি কোন কিছুই সম্ভব নয় : সাকিব

টেস্টের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছেতাই। আসন্ন এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। তাই এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণেই টেস্টের মতো টি-টোয়েন্টির দলের দায়িত্বটাও সাকিব আল হাসানের কাঁধে তুলে দেয়া হয়েছে। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকেও নিয়োগ দিয়েছে বিসিবি।

কিন্তু সাকিব মনে করেন, ২-১ দিনে সব পাল্টে যাবে না। এমন ভাবাটা হবে বোকার রাজ্যে বাস করার সমান। ২০ আগস্ট ঢাকায় ডিবিএল সিরামিকের এক অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘দেখুন, আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে, বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি। যদি আমি মনে করি, এখনই একদিন-দুইদিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে, তেমনটা ভাবা হবে আসলে বোকার রাজ্যে বসবাস করা।’

সাকিব আরও বলেন, ‘বাস্তবিক চিন্তা করা হয়, তাহলে তিন মাস পর আমরা যখন বিশ্বকাপ খেলবো, তখন যদি উন্নতি দেখতে পারেন ঐটাই আসলে আমাদের আসল উন্নতি।’ আরও যোগ করে বলেন, ‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু আসবে বলা মুশকিল, অল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে। কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা, সবাই যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথচলা শুরু হবে।’

২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন অবধি ১৩১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৪৫টি জয় ও ৮৩টি হার আছে টাইগারদের। বড় কোন সাফল্য নেই তাদের। তিনবার এশিয়া কাপের ফাইনালে খেললেও রানার্সআপ হতে হয় টাইগারদের।

তাই এই অবস্থায় নতুন করে শুরু করা ছাড়া কোন উপায় নেই বললেন সাকিব, ‘দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা, বোধহয় প্রথম ২০০৬ সালে খেলি। এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে এই সংস্করণে আমরা অনেক পিছিয়ে আছি। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’

নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরামের নিয়োগ নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় না, খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। যেহেতু সে অস্ট্রেলিয়ান দলের সাথে পাঁচ-ছয় বছর ছিল, আর আমাদের বিশ্বকাপটাও সেখানে, তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে।’

এর আগেও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাকিব। তার অধীনে ২১ ম্যাচে ৭ জয় ও ১৪টি হারের স্বাদ পেয়েছে টাইগাররা। এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে সাকিবের।

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সবসময়ই গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত, রোমাঞ্চিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য, আমি মনে করি প্রস্তত।’

২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে সর্বশেষ দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add