for Add

আত্মবিশ্বাসী সাকিবে এশিয়া কাপ নিয়ে আশাবাদী পাপন

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা সত্ত্বেও আসন্ন এশিয়া কাপে টাইগারদের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

সদ্য জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারসহ সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দু’টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পেয়েছে টাইগাররা।

সেই হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন এশিয়া কাপ খেলবে টাইগাররা। এরমধ্যে ইনজুরির কারণে বেশ কিছু খেলোয়াড়ও রয়েছেন দলের বাইরে।

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। সুপার ফোরের টিকিট পাওয়াটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে এতে কোন সন্দেহ নেই।

তবে বিসিবি বস মনে করেন, অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান দলের দায়িত্ব্ নেয়ায় এশিয়া কাপে ভালো করার আত্মবিশ্বাস পেয়েছে দল।

অনেক বিতর্কের পর সাকিবকে অধিনায়ক করার পেছনে বোর্ডের যুক্তি ছিল, অভিজ্ঞতা। পাপন জানান, নিজের অভিজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সাকিব।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হঠাৎ করে বাংলাদেশের খেলোয়াড়দের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের পাপন বলেন, ‘সাকিবের সাথে নিয়মিত কথা বলি। সোহান-লিটনের মতো অনেক খেলোয়াড়ের সাথেও কথা বলেছি। আমি জানতে চেয়েছিলাম, সে (সাকিব) কি ভাবছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। অবশ্য সবসময় আত্মবিশ্বাস থাকে তার। তবে এই মুহূর্তে এমন আত্মবিশ্বাসী থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমি জিততে পারি, আমার এই বিশ্বাস থাকতে হবে। আমি খেলতে গিয়েছিলাম, তবে আমি হার-জয় নিয়ে ভাববো না। তবে জিততে পারার বিশ্বাস থাকাটা দরকার। দেখে খুশি হলাম। হার-জয় বড় কথা নয়, আমি মনে করি, আমাদের সামর্থ্য সম্পর্কে বিশ্বাস থাকা উচিত। আমি খুশি যে, সাকিবের সেই বিশ্বাস আছে। আমি মনে করি বড় প্রতিযোগিতার আগে অধিনায়কের এমন মনোভাব গুরুত্বপূর্ণ।’

২০১৬ এবং ২০১৮ সালে এশিয়া কাপের শেষ দু’টি আসরে ফাইনাল খেলে বাংলাদেশ। দু’বারই ভারতের কাছে হারের স্বাদ নেয় টাইগাররা। এবার ফাইনালের জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের।

গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জিতে সুপার ফোরে উঠতে হবে বাংলাদেশকে। সুপার ফোরে একে অপরের বিপক্ষে খেলবে চারটি দল। সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশের জন্য কাজটি কঠিন হলেও অসম্ভব নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেয়া প্রতিটি দলকে হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের।
তাই দলকে নিয়ে আশাবাদি পাপন, ‘এই ফরম্যাটে আমাদের পারফরমেন্স আহামরি কিছু না হলেও, এবার দলের সম্ভাবনা নিয়ে সত্যিই আশাবাদী। দেখা যাক কি হয়।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add