for Add

বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিচ্ছে শ্রীলংকা

২৪ রানে ৫ উইকেট পতনের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ইনিংসের সুবাদে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে দিন শেষে ২ উইকেটে ১৪৩ রান করেছে শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২২২ রানে পিছিয়ে লংকানরা।

লিটন ১৪১ রানে আউট হলেও, মুশফিক অপরাজিত ১৭৫ রান করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  ম্যাচের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান করেছিলো বাংলাদেশ। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত ছিলেন।

সাবধানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিক ও লিটন। তবে দিনের অষ্টম ওভারে লিটনকে আউট করে শ্রীলংকাকে দারুন সূচনা এনে দেন পেসার কাসুন রাজিথা। ৯৩তম ওভারের প্রথম বলটি ভেতরের দিকে ঢুকছিলো, তখন ব্যাট পেতে দেন লিটন। বল তার ব্যাটে চুমু খেয়ে দ্বিতীয় স্লিপে মেন্ডিসের হাতে জমা পড়ে। ফলে শেষ হয় লিটনের ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৪১ রানের ইনিংসটি। ২৪৬ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লিটন।

সেই সাথে ৫১৩ বলে ২৭২ রানে শেষ হয় মুশফিক-লিটনের জুটি। শ্রীলংকার বিপক্ষে যেকোন উইকেটে এটি ট্টাগিারদের  সর্বোচ্চ রানের জুটি। আর বাংলাদেশের ইতিহাসে জুটিতে তৃতীয় সর্বোচ্চ। ২৪ রানে ৫ উইকেট পতনের পর জুটি গড়েছিলো মুশফিক-লিটন।

লিটনকে ফিরিয়েই ক্ষান্ত হননি রাজিথা। একই  ওভারের চতুর্থ ডেলিভারিতে ৩২ মাস পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেনকেও বিদায় দেন রাজিথা। রাজিথার আউট সুইংয়ের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩ বল খেলে রানের খাতা খুলতে  না পারা  মোসাদ্দেক। ৩ মোসাদ্দেককে শিকার করে ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন রাজিথা।\

দলীয় ২৯৬ রানেই ষষ্ঠ ও সপ্তম উইকেট পতনের পর চিন্তায় পড়ে বাংলাদেশ। তারপরও তাইজুলকে নিয়ে দলের স্কোর ৩শ পার করেন মুশফিক। এরপর রানের গতি বাড়ান তিনি। এতে ২৯১ বলেই টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত দেড়শ রান স্পর্শ করেন মুশফিক। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বার। এর আগের চারটি দেড়শর মধ্যে তিনটিতেই ডাবল-সেঞ্চুরি করেছিলেন মুশফিক। তাই আজও একটি ডাবল-সেঞ্চুরির প্রত্যাশায় ছিলো বাংলাদেশ।

তবে মুশফিকের দেড়শ রানের পর ফিরতে হয় তাইজুলকে। পেসার আসিথা ফার্নান্দোর বাউন্সার সামলাতে না পেরে, উইকেটের পেছনে ক্যাচ দেন ২টি চারে ৩৭ বলে ১৫ রান করা তাইজুল।

দশ নম্বরে নামা খালেদ আহমেদ ২ বলের বেশি খেলতে পারেননি। আসিথার চতুর্থ শিকার হন তিনি।

দলীয় ৩৪৯ রানে নবম উইকেট পতন ঘটে বাংলাদেশের। ফলে প্রথম সেশনের মধ্যাহ্ন-বিরতির আগে গুটিয়ে যাবার শংকায় পড়ে টাইগাররা। কিন্তু সেটি হতে দেননি মুশফিক। শেষ ব্যাটার এবাদত হোসেনকে নিয়েই মধ্যাহ্ন-বিরতিতে যান মুশফিক। তখন বাংলাদেশের রান ৯ উইকেটে ৩৬১ রান।

তবে বিরতির পর ২০ বলের মাথায় পতন হয় বাংলাদেশের শেষ উইকেটের। মুশফিকের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন এবাদত। ৩৬৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রানের খাতাই খুলতে পারেননি এবাদত। বাংলাদেশের ইনিংসে মোট ছয় ব্যাটার খালি হাতে আউট হলেন।

সতীর্থ বিদায় নিলে এক প্রান্ত আগলে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৩৫৫ বল খেলে ২১টি চার মারেন তিনি।

শ্রীলংকার রাজিথা ৬৪ রানে ৫টি ও আসিথা ৯৩ রানে ৪টি উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস শেষে ব্যাট করতে নামে শ্রীলংকা। বাংলাদেশ বোলারদের বিপক্ষে দারুন ব্যাট করেন লংকান দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারতেœ। ৯৫ রানের জুটি গড়েন তারা।

অবশ্য প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন ওশাদা। লেগ বিফোর আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। 

১৫তম ও নিজের দ্বিতীয় ওভারে ওশাদাকে লেগ বিফোর ফাঁেদ ফেলেছিলেন আউট করেছিলেন স্পিনার তাইজুল। কিন্তু এবার আম্পায়ারস কলের কারনে রক্ষা পান ওশাদা।
ব্যক্তিগত ৪৩ রানে ওশাদাকে জীবন দেন সাকিব। উইকেট ছেড়ে খেলে সাকিবের বলে তাকেই ক্যাচ দিয়েছিলেন ওশাদা। বলটি হাতের মধ্যে রাখতে পারেননি সাকিব। পরে সাকিবকে ছক্কা মেরেই হাফ-সেঞ্চুরিতে পা রাখেন ওশাদা।

তিনবার জীবন পাওয়া ওশাদাকে ৫৭ রানে আউট করেন এবাদত। অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে শান্তকে ক্যাচ দেন ওশাদা। ৮টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে বড় ইনিংস খেলতে পারেননি কুশল মেন্ডিস। দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে  ১১ রান করা মেন্ডিসকে লেগ বিফোর আউট করেন সাকিব। 

এরপর নাইটওয়াচম্যান রাজিথাকে নিয়ে দিনের খেলা শেষ করেন করুনারতেœ। টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি তুলে ৭০ রানে অপরাজিত তিনি। শুন্য হাতে অপরাজিত রাজিথা। বাংলাদেশের এবাদত ৩১ রানে ও সাকিব ১৯ রানে ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস
(আগের দিন ২৭৭/৫, ৮৫ ওভার, মুশফিক ১১৫*, লিটন ১৩৫*)
মাহমুদুল হাসান জয় বোল্ড ব রাজিথা ০
তামিম ইকবাল ক জয়াবিক্রমা ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত বোল্ড ব রাজিথা ৮
মোমিনুল হক ক ডিকবেলা ব ফার্নান্দো ৯
মুশফিকুর রহিম অপরাজিত ১৭৫
সাকিব আল হাসান এলবিডব্লু ব রাজিথা ০
লিটন দাস ক মেন্ডিস ব রাজিথা ১৪১
মোসাদ্দেক ক ডিকবেলা ব রাজিথা ০
তাইজুল ক ডিকবেলা ব আসিথা ১৫
খালেদ ক ডিকবেলা ব আসিথা ০
এবাদত রান আউট (করুনারতেœ/রাজিথা) ০
অতিরিক্ত (বা-৯, লে বা-৩, নো-২, ও-৩) ১৭
মোট (অলআউট, ১১৬.২ ওভার) ৩৬৫
উইকেট পতন : ১/০ (জয়), ২/৬ (তামিম), ৩/১৬ (মোমিনুল), ৪/২৪ (শান্ত), ৫/২৪ (সাকিব), ৬/২৯৬ (লিটন), ৭/২৯৬ (মোসাদ্দেক), ৮/৩৪৫ (তাইজুল), ৯/৩৪৯ (খালেদ), ১০/৩৬৫ (এবাদত)।
শ্রীলংকা বোলিং :
রাজিথা : ২৮.২-৭-৬৪-৩ (নো-১),
আসিথা : ২৬-৩-৯৩-২ (ও-২),
জয়াবিক্রমা : ৩৮-৯-১০৮-০ (ও-১),
রমেশ : ১৪-০-৫৩-০,
ধনাঞ্জয়া : ৬-০-২৭-০ (নো-১),
করুনারতেœ : ৪-১-৮-০।

শ্রীলংকা প্রথম ইনিংস :
ওশাদা ক শান্ত ব এবাদত ৫৭
করুনারতেœ অপরাজিত ৭০
মেন্ডিস এলবিডব্লু ব সাকিব ১১
রাজিথা অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-৩, নো-২) ৫
মোট (২ উইকেট, ৪৬ ওভার) ১৪৩
উইকেট পতন : ১/৯৫ (ওশাদা), ২/১৩৯ (মেন্ডিস)।
বাংলাদেশ বোলিং :
খালেদ : ৯-১-২৭-০ (নো-১),
এবাদত : ৯-০-৩১-১,
সাকিব : ৯-৩-১৯-১,
মোসাদ্দেক : ২-০-১৪-০,
তাইজুল : ১৭-১-৪৯-০ (নো-১),

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add