for Add

শ্রীলংকাকে হারানোর ভালো সুযোগ দেখছেন মোমিনুল

নিজেদের রেকর্ড এবং কন্ডিশনের কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।

মোমিনুলের মতে, ড্র হওয়া চট্টগ্রামে টেস্টে শ্রীলংকার উপর আধিপত্য বিস্তার দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে । স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুন্যে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ১৬১ রানে শ্রীলংকার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে জয়ের সুযোগ সৃস্টি করেছিল  টাইগাররা। ঐসময় শ্রীলংকার লিড ছিলো মাত্র ৯৩ রান। কিন্তু নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্ডিমালের দারুন ব্যাটিংয়ে রক্ষা হয় শ্রীলংকার। ড্র’তে শেষ হয় ম্যাচটি।

মোমিনুল বলেন, ‘আমরা এখানে দারুণ একটা সুযোগ দেখছি এবং আমরা নতুন করে শুরু করতে চাই।’ তিনি আরও বলেন, ‘শেষ টেস্টে কি হয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবতে চাই না । দল হিসেবে খেলতে পারলে  ফল আমাদের পক্ষে  আসবে বলে আশা করছি।

মিরপুরে  সব সময় ম্যাচের ফলাফল হয়েছে। আপনি খুব কমই দেখেছেন, এখানে ফলাফল ছাড়া ম্যাচ শেষ হয়েছে। এখানে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি একটি দল হিসেবে পারফর্ম করতে পারি..আমরা ধারাবাহিকভাবে একটি নির্দিস্ট ক্ষেত্রে কাজ করতে পারলে  মিরপুরে জয় পাওয়া সম্ভব।’

বাংলাদেশের জন্য ‘হোম অফ ক্রিকেট’ হিসেবে পরিচিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রতিপক্ষ জিতেছে ১৩টি ম্যাচে, বাংলাদেশ জয় মাত্র ছয় ম্যাচে। তিনটি ম্যাচ ড্র হয়, একটি বৃষ্টিতে ভেস্তে যায়। কিন্তু ২০১৫ সালে বাংলাদেশ-আফ্রিকা ম্যাচের পর এখানে কোন ম্যাচ ড্র হয়নি। ঐ ম্যাচটি ভারী বর্ষনের কারনে ড্র হয়েছিলো।

এই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কোন জয়ের দেখা পায়নি টাইগাররা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির বাধার মুখে পড়তে পারে দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার মধ্যেও টেস্ট জয়ের জন্য সব ধরনের পরিকল্পনা করে রেখেছেন মোমিনুল। এই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে হারের বন্ধ্যাত্ব ঘোচাকে চান তিনি।

মোমিনুল বলেন, ‘মিরপুর সবসময় ফল দেয়। আমি মনে করতে পারছি না, এটি কবে ফল হয়নি। এখানে ভালো বোলিং এবং ব্যাট করতে হবে আমাদের। টেস্ট জেতার জন্য আমরা ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছি।’

দলগত খেলার উপর জোর দিয়ে মোমিনুল জানান, বাংলাদেশ দল হিসেবে খেললে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়। মোমিনুুল বলেন, ‘শুধুমাত্র কিছু ব্যক্তিগত বুদ্ধিমত্তার মাধ্যমে একটি টেস্ট খেলা জিততে পারবেন না। আপনাকে একটি দল হিসাবে খেলতে হবে এবং পুরো ১৫টি সেশনে আধিপত্য বিস্তার করতে হবে। যদি একটি সেশন খারাপ হয়ে যায়, তবে সেটাই  ম্যাচ হারের জন্য যথেষ্ট।’ তিনি আরও বলেন, ‘আশা করি, আমরা দল হিসেবে খেলতে পারবো এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা ম্যাচটি জিততে মুখিয়ে আছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add