for Add

তামিম-মুশফিকের সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশই

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে ২৯ রানে  এগিয়ে আছে  স্বাগতিক বাংলাদেশ।  তামিম ইকবালের পর চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তামিম-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পায় টাইগাররা। প্রথম ইনিংসে ৩৯৭ রান করে  শ্রীলংকা। দিনের শেষ ভাগে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদেই পড়েছে লংকানরা। ১৭ দশমিক ১ ওভারে ৩৯ রানে ২ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে লংকানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৮ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে এখন ৭৯ রানে পিছিয়ে ছিলো বাংলাদেশ। 
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিম, লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। হাতের ক্র্যাম্পে টান পড়ার কারনে তামিম ১৩৩ রান করে গতকাল আহত অবসর নেন। জয় ৫৮ রানে আউট হলেও, দিন শেষে মুশফিক-লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রান নিয়ে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন বৃষ্টির কারনে আধা ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। ব্যাট হাতে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন মুশফিক ও লিটন। প্রথম ঘন্টায় কোন বিপদ হয়নি। ১৪ ওভারে ৩৮ রান তুলেন তারা। আর দিনের ১৬তম ওভারে পেসার আসিথা ফার্নান্দোর করা দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে ২ রান নিয়ে ৬৮তে পৌঁছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

মুশফিকের দুর্দান্ত অর্জনের সেশন ভালোভাবে শেষ করে বাংলাদেশ। ১৩৪ ওভারে ৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় টাইগাররা। এসময় মুশফিক ৮৫ ও লিটন ৮৮ রানে অপরাজিত ছিলেন। দু’জনই সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। আর শ্রীলংকার রানকে টপকে লিড নেয়া থেকে ১৩ রান দূরে ছিলো বাংলাদেশ।

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও লিড নেয়ার মিশন নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এই সেশনের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরেন লিটন। শ্রীলংকান পেসার কাসুন রাজিথার অফ-স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ঠিক-ঠাক ব্যাটের সাথে সংযোগ করতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে উইকেটের হাতে জমা পড়ে। ফলে ৮৮ রানেই থেমে যান লিটন। ১০টি চারে ১৮৯ বল খেলে নিজের ইনিংসটি সাজান লিটন। মুশফিকের সাথে ৩৭৪ বলে ১৬৪ রানের জুটি গড়েন লিটন।

লিটনের বিদায়ে উইকেটে আসেন ১৩৩ রানে আগের দিন আহত অবসর নেয়া তামিম। তার সামনে তখন লক্ষ্য ছিলো, বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা। এজন্য ১৯ রান দরকার ছিলো তামিমের। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হন তামিম। রাজিথার সামান্য সুইং করা বলের লাইনে পা নিতে পারেননি তিনি। ফলে বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্প উপড়ে ফেলে। ফলে ২১৮ বলে ১৫টি চারে ১৩৩ রানে আউট হন তামিম। পরপর দুই বলে লিটন ও তামিমকে শিকার করে শ্রীলংকার খেলায় ফেরার পথ তৈরি করেন কনকাশন সাব হিসেবে খেলতে নামা রাজিথা।

তবে বাংলাদেশকে লিড এনে দিতে ক্রিজে মুশফিকের সঙ্গী হন সাকিব। ১৩৮তম ওভারে ব্যক্তিগত ৭ রানে জীবন পান সাকিব। স্পিনার রমেশ মেন্ডিসের ডেলিভারিতে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। ক্যাচ নিয়ে উল্লাসে মেতে উঠে শ্রীলংকা। তবে ক্যাচটি নিয়ে সন্দেহ ছিলো নন-স্ট্রাইকের আম্পায়ারের। তাই থার্ড আম্পায়ারের সহায়তা নেন তিনি। তাতে থার্ড আম্পায়ার নট-আট কল করলে  বেঁেচ যান সাকিব।

১৪০তম ওভারে লিড নেয় বাংলাদেশ। ঐ ওভারে শ্রীলংকার রানকে টপকে দলীয় স্কোর ৪শ স্পর্শ করে টাইগারদের। তবে ১৪৭তম ওভারের প্রথম বলে বিদায় ঘটে সাকিবের। আসিথার শর্ট বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৩টি চারে ৪৪ বলে ২৬ রান করেন সাকিব। মুশফিকের সাথে ৩৬ রানের জুটি গড়েছিলেন তিনি।
সাকিব ফেরার ৩৭ বল পর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

আসিথাকে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি তুলে নিয়ে তিন অংকে পা রাখেন মুশি। সেঞ্চুরি করতে ২৭০ বল খেলেছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন মুশি। ১৮ ইনিংস পর তিন অংকের দেখা পান তিনি। মাঝে একবার নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন মুশফিক। গেল নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৯১ রান করেছিলেন তিনি।

সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করতে পারেননি মুশফিক। শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। ২৮২ বলে ১০৫ রান করেন তিনি। তার ইনিংসে মাত্র ৪টি চার ছিলো।

তবে মুশফিকের আউটের পর  লোয়ার-অর্ডার বাংলাদেশের সংগ্রহকে সামনের দিকে নিয়ে যান তাইজুল ইসলাম। ৩টি চারে ৪৫ বল খেলে ২০ রান করেছেন তাইজুল। এতে দলের স্কোর সাড়ে চারশ পার হয় বাংলাদেশের।

শরিফুল আহত অবসর নিলে শেষ পর্যন্ত ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। যা টেস্ট ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে এক ইনিংসে  বাংলাদেশের  পক্ষে পঞ্চম সর্বোচ্চ রান। তবে এই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ।

বল হাতে শ্রীলংকার পক্ষে কাসুন রাজিথা ৪টি, আসিথা ফার্নান্দো ৩টি উইকেট নেন।
৬৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই এগোচ্ছিলেন শ্রীলংকার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারতেœ। ১১ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। তবে ১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩৬ রানে শ্রীলংকার উদ্বোধনীূ জুটি ভাঙ্গে।  সাকিবের  করা ওভারের পঞ্চম বলটি মিড উইকেটে ঠেলে দেন করুনারতেœ। রানের জন্য ছুটেন ওশাদা। তবে তাতে সাড়া দেননি করুনারতেœ। ততক্ষণে মিড উইকেট থেকে সরাসরি থ্রোতে উইকেট ভেঙ্গে দেন তাইজুল। রান আউট হন ওশাদা। ৩টি চারে ১৯ রান করেন তিনি।

ওশাদার বিদায়ের পর  নাইটওয়াচম্যান হিসেবে নামেন এম্বুলদেনিয়া। বাংলাদেশ বোলারদের দারুণভাবে সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলে দারুন এক ডেলিভারিতে এম্বুলদেনিয়াকে বোল্ড করেন তাইজুল। ২ রান করেন তিনি। ১৮ রানে অপরাজিত আছেন  করুনারতেœ।

বাংলাদেশের তাইজুল কোন রান না দিয়েই ১ উইকেট নেন। বল করেছেন নাইম-খালেদ ও সাকিবও। কিন্তু কোন উইকেট পাননি তারা।

স্কোর কার্ড (টস-শ্রীলংকা) :
শ্রীলংকা প্রথম ইনিংস : ৩৯৭/১০, ১৫৩ ওভার (ম্যাথুজ ১৯৯, চান্ডিমাল ৬৬, নাইম ৬/১০৫)

বাংলাদেশ প্রথম ইনিংস (আগের দিন ৩১৮/৩, মুশফিক ৫৩*, লিটন ৫৪*) :
মাহমুদুল হাসান জয় ক ডিকবেলা ব আসিথা ৫৮
তামিম ইকবাল বোল্ড ব রাজিথা ১৩৩
নাজমুল হোসেন শান্ত ক ডিকবেলা ব রাজিথা ১
মোমিনুল হক বোল্ড ব রাজিথা ২
মুশফিকুর রহিম বোল্ড ব এম্বুলদেনিয়া ১০৫
লিটন দাস ক ডিকবেলা ব রাজিথা ৮৮
সাকিব ক ডিকবেলা ব আসিথা ২৬
নাইম ক মেন্ডিস ব ডি সিলভা ৯
তাইজুল ক করুনারতেœ ব আসিথা ২০
শরিফুল আহত অবসর ৩
খালেদ আহমেদ অপরাজিত ০
অতিরিক্ত (বা-৪, লে বা-৮, নো-৮) ২০
মোট (অলআউট উইকেট, ১৭০.১ ওভার) ৪৬৫
উইকেট পতন : ১/১৬২ (জয়), ২/১৭২ (শান্ত), ৩/১৮৪ (মোমিনুল), ৩/২২০* (তামিম), ৪/৩৮৫ (লিটন), ৫/৩৮৫ (তামিম), ৬/৪২১ (সাকিব), ৭/৪৩৯ (মুশফিক), ৮/৪৫০ (নাইম), ৯/৪৬৫ (তাইজুল), ১০/৪৬৫ (শরিফুল)।
শ্রীলংকা বোলিং :
বিশ^ : ৮-০-৪২-০,
আসিথা : ২৬-৪-৭২-১ (নো-৪),
রমেশ : ৪৫-১০-১১৯-০,
এম্বুলদেনিয়া : ৪৭-৯-১০৪-০ (নো-১),
ধনাঞ্জয়া : ১৯-২-৪৮-০,
রাজিথা : ২৪.১-৬-৬০-২,
কুশল : ১-০-৮-০।

শ্রীলংকা দ্বিতীয় ইনিংস :
ওশাদা রান আউট (তাইজুল) ১৯
করুনারতেœ অপরাজিত ১৮
এম্বুলদেনিয়া বোল্ড ব তাইজুল ২
অতিরিক্ত ০
মোট (২ উইকেট, ১৭.১ ওভার) ৩৯
উইকেট পতন : ১/৩৬ (ওশাদা), ২/৩৯ (এম্বুলদেনিয়া)।
বাংলাদেশ বোলিং :
নাইম : ৯-৩-২১-০,
খালেদ : ১-০-৬-০ (ও-১),
সাকিব : ৬-৩-১২-০,
তাইজুল : ১.১-১-০-১।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add