for Add

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করলেন দু’বার জীবন পাওয়া ম্যাথুজ

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ম্যাথুজের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান করেছে শ্রীলংকা। দু’বার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত আছেন ম্যাথুজ। ২ উইকেটে নিয়ে প্রথম দিন বাংলাদেশের সফল বোলার অফ-স্পিনার নাইম হাসান।

দুই ম্যাচ সিরিজের প্রথমটি টেস্টে  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। করোনা ইস্যুতে খেলা নিয়ে শঙ্কা থাকলেও, একাদশে রাখা হয় সাকিব আল হাসানকে। সাকিবসহ পাঁচ বোলার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। সাকিবসহ স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান।

আর পেস বিভাগে আছেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। একাদশে সুযোগ হয়নি আরেক পেসার এবাদত হোসেনের। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত।

বল হাতে ইনিংস শুরু করেন শরিফুল ও খালেদ। দিনের পঞ্চম ওভারে রিভিউ হারায় বাংলাদেশ। শরিফুলের ডেলিভারিতে পরাস্ত হন শ্রীলংকার ওপেনার ওশাদা ফার্নান্দো। লেগ বিফোর আউটের আবেদনে সাড়া দেননি নন-স্ট্রাইকের আম্পায়ার। এতে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু রিভিউতে বেঁচে যান  ওশাদা।

দিনের এই প্রথম ৭ ওভারে বাংলাদেশের পেসারদ্বয় শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গতে না পারলে, হঠাৎ করেই অষ্টম ওভারে অফ-স্পিনার নাইম হাসানকে আক্রমনে আনেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।

প্রথম চার বলে কোন রান দেননি নাইম। তবে পঞ্চম বলে করুনারতেœকে লেগ বিফোর আউট করেন নাইম। রিভিউ নিয়েও উইকেটে টিকতে পারেননি লংকান অধিনায়ক। ৯ রানে আউট হন তিনি।

দলীয় ২৩ রানে প্রথম উইকেট পতনের পর জুটি বাঁেধন ওশাদা ও কুশল মেন্ডিস। সর্তকতার সাথে খেলে উইকেটে সেটও হয়ে গিয়েছিলেন তারা। কিন্তু প্রথম সেশন শেষ হবার আগ মুর্হূতে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্যও এনে দেন নাইম। নাইমের দারুন এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ওশাদা। ৩টি চার ও ১টি ছক্কায় ৭৬ বলে ৩৬ রান করেন ওশাদা। দ্বিতীয় উইকেটে ওশাদা ও কুশল ৮১ বলে ৪৩ রান যোগ করেন।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার  ১৬ বল আগে বিদায় নেন ওশাদা। ফলে প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলতে পারে শ্রীলংকা।

বিরতি থেকে ফিরে দলের রানের চাকা ঘুড়ান কুশল ও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩১তম ওভারে শ্রীলংকার রান ১শতে নিয়ে যান তারা।

উইকেটের সাথে মানিয়ে নিয়ে বাংলাদেশের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন কুশল ও ম্যাথুজ। ৩৫তম ওভার পর্যন্ত চার বোলার ব্যবহার করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। তখনও আক্রমনে আনা হয়নি সাকিবকে। অবশেষে ৩৬তম ওভারে বল হাতে আক্রমনে আসেন সাকিব।

৪৩তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুশল। এজন্য ৯৩ বল খেলেন তিনি। কুশলের হাফ-সেঞ্চুরির পর স্পিনার তাইজুলের বলে রিভিউ নিয়ে বেঁচে যান ম্যাথুজ। তখন ৩৮ রানে ছিলেন এই ডান-হাতি ব্যাটার।

জীবন পেয়ে দ্বিতীয় সেশনের শেষ ওভারে ৯৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮তম হাফ-সেঞ্চুরি করেন ম্যাথুজ। ১১১ বলে হাফ-সেঞ্চুরিতে পা রাখেন তিনি। কুশল ও ম্যাথুজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫৬ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলে বিরতিতে যায় শ্রীলংকা। দ্বিতীয় সেশনে কোন উইকেট পায়নি বাংলাদেশ। 

তবে হতাশার সেশন কাটানোর পরও মুষড়ে পড়েনি বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই প্রথম ডেলিভারিতে কুশলের বিদায় নিশ্চিত করেন তাইজুল। তাইজুলের শর্ট ডেলিভারিটি লেগ সাইডে খেলতে গিয়েছিলেন কুশল। কিন্তু ব্যাট-বলের মিলটা ঠিক-ঠাক হয়নি। মিড উইকেটে কুশলের ক্যাচ নেন নাইম। ১৩১ বল খেলে ৩টি চারে ৫৪ রান করেন কুশল। তৃতীয় উইকেটে ম্যাথুজের সাথে ২০৯ বলে ৯২ রান তুলেছিলেন কুশল।

কুশলকে বিদায়ের পরের ওভারে আবারও উইকেট শিকারে মেতে উঠতে পারতো বাংলাদেশ। কিন্তু পেসার খালেদের বলে ম্যাথুজের লেগ সাইডের কঠিন ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক লিটন দাস।

লিটনের জন্য কঠিন হলেও, মাহমুদুল হাসান জয়কে সহজ ক্যাচ দিয়েছিলেন ম্যাথুজ। ৬৫তম ওভারে তাইজুলের তৃতীয় ডেলিভারিটি বুঝতে পারেননি ম্যাথুজ। ফলে তার ব্যাটের কানা ছুঁয়ে সেটি স্লিপে চলে যায়। ঝাঁিপয়ে পড়েও, ক্যাচ নিতে পারেননি জয়। ফলে ৬৯ রানে জীবন পান ম্যাথুজ।

তবে পরের ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। সাকিবের ডেলিভারি ডিফেন্স করতে গিয়েছিলেন নতুন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। বল ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে ক্যাচ উঠে। তখন প্রথম স্লিপে ছিলেন জয়। প্রথম স্লিপ থেকে সামান্য সামনের দিকে দৌঁড়ে ড্রাইভ দিয়ে ক্যাচ নেন জয়। এবার আর ভুল করেননি তিনি। তবে ক্যাচ আউটের আবেদনের সাড়া দেননি আম্পায়ার। তাই রিভিউ নেন মোমিনুল। রিভিউতে বিদায় হয় ডি সিলভার। ৬ রান করেন তিনি। ১১তম ওভারে এসে প্রথম উইকেট পান সাকিব।

ডি সিলভার আউটের পর ক্রিজে ম্যাথুজের সঙ্গী হন দিনেশ চান্ডিমাল। ব্যাট হাতে সতর্ক থাকলেও, বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ঠিকই আদায় করে নেন দুই সাবেক অধিনায়ক। সাকিব-তাইজুলকে ১টি করে ছক্কা মারেন চান্ডিমাল। নাইম-তাইজুলকে তিনটি চার মারেন ম্যাথুজ।  

৮১তম ওভারে শরিফুলকে মিড উইকেট দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিতে পা রাখেন ম্যাথুজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে পেতে ম্যাথুজের লাগলো ১৮৩ বল। টাইগারদের বিপক্ষে ম্যাথুজের এটি সপ্তম টেস্ট।

সেঞ্চুরির পর দিন শেষে অপরাজিত থকেন ম্যাথুজ। চান্ডিমালের সাথে অবিচ্ছিন্ন ৭৫ রান যোগ করেন ম্যাথুজ। ১৪টি চার ও ১টি ছক্কায় ২১৩ বলে অপরাজিত ১১৪ রান করেছেন ম্যাথুজ। ২টি ছক্কায় ৭৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন  চান্ডিমাল। বাংলাদেশের নাইম ৭১ রানে ২টি, তাইজুল-সাকিব ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড (টস-শ্রীলংকা) :
শ্রীলংকা প্রথম ইনিংস :
ওশাদা ক লিটন ব নাইম ৩৬
করুনারতেœ এলবিডব্লু ব নাইম ৯
কুশল ক নাইম ব তাইজুল ৫৪
ম্যাথুজ অপরাজিত ১১৪
ধনাঞ্জয়া ক জয় ব সাকিব ৬
চান্ডিমাল অপরাজিত ৩৪
অতিরিক্ত (বা-৪, নো-১) ৫
মোট (৪ উইকেট, ৯০ ওভার) ২৫৮
উইকেট পতন : ১/২৩ (করুনারতেœ), ২/৬৬ (ওশাদা), ৩/১৫৮ (কুশল), ৪/১৮৩ (ধনাঞ্জয়া)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ১৩-১-৩৮-০,
খালেদ : ১১-১-৪৫-০ (ও-১),
নাইম : ১৬-২-৭১-২,
তাইজুল : ৩১-৮-৭৩-১,
সাকিব : ১৯-৭-২৭-১।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add