for Add

চট্টগ্রাম রেকর্ড থেকে বেড়িয়ে আসতে চায় শ্রীলঙ্কা

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আগামীকাল রোববার মাঠে নামছে শ্রীলঙ্কা। এই ভেন্যুতে ২০১৪ সালের পর লংগার ভার্সনে বাংলাদেশের বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি লঙ্কানরা। তবে দলের অধিনায়ক দিমুথ করুনারত্নের চাওয়া এবার সেই রেকর্ড থেকে বেড়িয়ে আসা।

চট্টগ্রামের এই ভেন্যুতে চারটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। দু’টিতে জিতেছে, দু’টিতে ড্র করেছে। লঙ্কানদের দু’টি জয় ২০০৬ ও ২০০৯ সালে। আর ২০১৪ ও ২০১৮ সালে ড্র হয়েছিলো অন্য দু’টি টেস্ট।

নতুন দশকে প্রথমবারের মতো দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হয়ে রেকর্ড ভাঙ্গতে চায় শ্রীলঙ্কা।
করুনারত্নে বলেন, ‘চট্টগ্রামে এখনও আমরা জিততে পারিনি (২০০৯ সাল থেকে)। আমরা এই রেকর্ড ভেঙ্গে জয় নিয়ে ঢাকায় যেতে চাই।’

করুনারত্নের মতে বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে বড় ভূমিকা রাখতে পারেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। কারণ দীর্ঘদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন তিনি।

করুনারত্মে বলেন, ‘এখানে কয়েক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন নাভিদ। তাই এখানকার কন্ডিশন ভালো জানের তিনি। আমরা তার কাছ থেকে কিছু ধারণা পেতে পারি। এ জন্য আমাদেরকে প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে হবে।’

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারে পাঁচ ম্যাচ, জিততে পারে একটি। জয়টি ছিলো ২০১৭ সালে। আর চারটি ম্যাচ ড্র হয়।

করুনারত্নে বলেন, ‘দলে প্রত্যেকেরই দায়িত্ব আছে। হ্যাঁ, ব্যাটার হিসেবে অবশ্যই আমার আরও কিছু আছে। আমাকে-অ্যাঞ্জেলোকে সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের জ্বলে উঠতে হবে এবং এই কন্ডিশনে আমাদের কিছু ভালো ইনিংস খেলতে হবে। আমরা তরুণদের উপর বেশি চাপ দিতে চাই না। আগের বছরগুলোতে, আমরা সত্যিই ভাল করেছি এবং আমি আশা করি আমরা এবারও ভাল করবো।’

চট্টগ্রামের উইকেট ফ্লাট হওয়ায় এখানে বড় স্কোরের ম্যাচ হবার সম্ভাবনা দেখছেন করুনারত্নে। তবে বাংলাদেশের বিপক্ষে বোলাররা ভালো করবে বলে বিশ্বাস তার।

করুনারত্নে বলেন, ‘এখানকার উইকেট বেশ ফ্লাট। হ্যাঁ, নিজেদের কন্ডিশনে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ। তবে আমরা মনে করি, আগের বছরগুলোর তুলনায় এবার আমরা অনেক ভালো করতে পারবো। দেখবো তা কিভাবে সেটা করা যায়।’

সাকিব আল হাসানের দলে ফেরায় বাংলাদেশকে উজ্জীবিত মনে করা হচ্ছে। তবে করুনারত্নে জানান, সাকিবকে নিয়ে পরিকল্পনা আগের থেকেই ছিলো তাদের।

করুনারত্নে বলেন, ‘যখন আমরা এখানে এসেছি, তখনই আমরা বাংলাদেশের স্কোয়াড সর্ম্পকে জানতাম এবং সাকিব ঐ দলে ছিল। আমরা জানতাম সে খেলবে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। যদি সে খেলতে না পারে, তবে তা আমাদের জন্য সুবিধা হতে পারে। তবে এই মুহুর্তে হঠাৎ করেই আমাদের পরিকল্পনার পরিবর্তনের দরকার নেই।’

এদিকে নিজ দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ বলেন, ‘এখন পর্যন্ত আমি মনে করি না, এটি (রাজনৈতিক অস্থিরতা) আমাদের উপর প্রভাব ফেলেছে। দলের সকল ক্রিকেটারই কঠোর পরিশ্রম করছে। কয়েক মাস ধরে তাদের অনুশীলন চলছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add