for Add

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট কাল শুরু

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে আগামীকাল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

নিজেদের সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ হওয়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাই একমাত্র দল যাদেরকে প্রিয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ দল।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট। ২২ টেস্টের মধ্যে ১টিতে জিতেছে টাইগাররা। ১৭টিতে হেরেছে ও ৪টিতে ড্র করেছে।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারে পাঁচ ম্যাচ, জিততে পারে একটি। জয়টি ছিলো ২০১৭ সালে। আর চারটি ম্যাচ ড্র হয়।

ফলাফলের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক ছিলো না। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়েছে টাইগাররা। তার আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার প্রত্যাশা নিয়েই টেস্ট খেলতে নামছে টাইগাররা।

টেস্টের পুরো পাঁচ দিন ভালো খেলার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘আমি অবশ্যই মনে করি, চার দিন নয়,আমরা যদি পুরো পাঁচ দিন সত্যিই ভাল খেলতে পারি তবে যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।’

তিনি আরও বলেন, ‘যখন আমাদের একটি খারাপ সেশন হয়, তখন সেটি সত্যিই আমাদের খারাপ সেশন হয়। আমরা যদি এক বা দু’টি উইকেট হারাই, তবে আমরা পাঁচটি হারাতে পারি না। এটি এমন বিষয়, যা আমরা সব সময় সমাধান করার চেষ্টা করছি। আমরা ড্রেসিংরুমে শান্ত থাকার চেষ্টা করছি, যাতে ব্যাটাররা এমন সমস্যা তেকে রেহাই পেতে পারে।’

তবে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অর্ন্তভুক্তিতে চাঙ্গা হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারলেও, প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের।

করোনা পজিটিভ হওয়ায় সাকিবের টেস্ট সিরিজ মিস করার সম্ভাবনা সৃস্টি হয়েছিল। কিন্তু চারদিনের মধ্যে নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। প্রথম টেস্টকে সামনে রেখে দীর্ঘসময় অনুশীলন করেছেন সাকিব। ম্যাচ খেলার জন্য মরিয়া এবং অনুশীলনে তাকে ফিট মনে হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক জানান, সবকিছু ঠিক থাকলে সাকিব প্রথম টেস্টে খেলবেন। সাকিবকে টু-ইন-ওয়ান খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মোমিনুল জানান, সাকিবের দলে ফেরা অবশ্যই দলকে উজ্জীবিত করবে।

মোমিনুল বলেন, ‘এটি পাঁচ দিনের ক্রিকেট এবং আমাদের প্রতিটি সেশনে ভাল খেলতে হবে এবং বেশিরভাগ সেশন জিততে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে আমাদের ম্যাচ জয়ের সম্ভাবনা আছে। কোন সন্দেহ নেই, আমরা জয়ের জন্য মাঠে নামবো এবং এটাই শেষ লক্ষ্য আমাদের।’

তিনি আরও বলেন, ‘সাকিবের দলে ফেরা আমাদেরকে অনেকভাবে আত্মবিশ্বাসী করবে। তার অর্ন্তভুক্তি আমাদের দল গঠনকে সহজ করবে, কারণ সে একজন টু-ইন-ওয়ান খেলোয়াড়।’

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্মে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add