for Add

চার দিন নয়, পুরো পাঁচ দিনই খেলতে চান ডোমিঙ্গো

চার দিন নয়, একটি টেস্ট ম্যাচে পুরো পাঁচ দিন ভালো খেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বিগত দুই বছর ধরে টাইগাররা শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারছেনা এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।

জয়ের মতো অবস্থানে থেকেও বাংলাদেশ তাদের সর্বশেষ তিনটি টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে। নিজেদের মাটিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে এমন ঘটনা ঘটেছে। ওই তিন ম্যাচেই বাংলাদেশ চারদিন খুবই ভালো খেলে জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু পঞ্চম দিনে একটি খারাপ সেশনের মূল্য দিতে হয়েছে পরাজয়ের মাধ্যমে।

এছাড়া প্রথম টেস্টে জয়ের মাধ্যমে ভালো অবস্থান নিশ্চিত করার পরও দ্বিতীয় টেস্টে বাজে পারফর্ম করে পরাজিত হয়েছে টাইগাররা। ওইসব ঘটনার প্রেক্ষাপটে ডোমিঙ্গো বলেছেন, টেস্টে পুরো পাঁচ দিন ভালো খেলতে পারলেই কেবল জয়ের নিশ্চয়তা পাওয়া যায়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জয় পেতে হলে দলটিকে এটাই করতে হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আগামীকাল রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচকে সামনে রেখে ডোমিঙ্গো বলেন,‘পাকিস্তানের বিপক্ষে আমরা ২০০ রানে এগিয়ে ছিলাম। এরপর আমরা উইকেট হারাতে শুরু করি। চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানে ওয়েস্টইন্ডিজকে আটকে দেয়ার পর আমাদের জয় পাওয়া উচিৎ ছিল। নিউজিল্যান্ডে আমরা প্রথম টেস্ট জয় করেছি। ডারবান টেস্টে প্রথম চারদিন আমরা সত্যিই খুব ভালো খেলেছি। ’

বাংলাদেশ কোচ বলেন,‘ আমাদের বড় চ্যালেঞ্জে হচ্ছে দ্বিতীয় টেস্টে টিকে থাকা। আমি বিশ্বাস করি চার দিন নয়, পুরো পাঁচ দিন ভালো খেলতে পারলে যে কোন দলকে হারানোর যোগ্যতা আমাদের আছে।’

তিনি বলেন,‘যখন আমাদের খারাপ সেশন আসে, তখন সেটি খুব খারাপ ভাবেই আসে। আমরা হয়তো এক বা দুটি উইকেট হারাতে পারি। পাঁচ উইকেট নয়। এই বিষয়টিই আমি বার বার বলে আসছি। ড্রেসিং রুমে আমাদেরকে শান্ত থাকার চেস্টা করতে হবে। এতে উইকেট পতন রোধ হবে।

ডোমিঙ্গোর মতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনো বেশ ভালো অবস্থায় আছে। মানুষ যা বলছে তা নয়। তাদের দরকার দুই টেস্টের ১০টি দিন ধৈর্য্য ধরে ভালো খেলা। তিনি বলেন,‘জেমি সিডন্স যেমনটা বলেছেন, দক্ষিণ আফ্রিকায় দল বেশ ভালো অবস্থায় ছিল। প্রথম দুই ইনিংস খুব একটা ভালো হয়নি। কন্ডিশন সব সময় ব্যাট করার মতো উপযোগি ছিল না। শেষ কয়েকটি ওভারে আলোর ঘাটতি ছিল। দক্ষিণ আফ্রিকা দলে স্পিন আক্রমণ ছিল চমৎকার। তারা ভালো বল করেছে। কন্ডিশনও সহায়তা করেছে। আমি মনে করিনা আসন্ন সিরিজে এর প্রভাব পড়বে। এক মাস আগে যা হয়েছে তা হয়েই গেছে। আমাদেরকে সেখান থেকে বেড়িয়ে আসতে হবে।’

আমি বোলারদের বলেছি, দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে আমরা ৩৬টি উইকেট শিকার করেছি। তাই আমরা ২০ উইকেট শিকারের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। দরকার ৫টি বোলিং অপশন। সাকিব না খেললে ওই বিভাগে কিছুটা ঘাটতির সৃস্টি হয়। একদিনে একজন বোলারের ১২-১৩ ওভার বল করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add