for Add

ফিটনেসের উপর নির্ভর করছে সাকিবের চট্টগ্রাম টেস্ট খেলা : পাপন

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফিটনেসের উপর নির্ভর করবে প্রথম টেস্টে সাকিবের অংশ নেয়া। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পরিবারের সাথে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।

তবে করোনায় আক্রান্ত হবার তিন দিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে কতটা ফিট সাকিব।

সাকিবের ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, ‘গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘তার সাথে কথা হয়েছে, নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। তবে এখানে বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে সে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু একদিন অনুশীলনের সুযোগ পাবে। যদি এখন ও আসতে পারতো তবে অনুশীলন সেশনে যোগ দিতে পারতো।’

শুক্রবার সন্ধ্যায় দলের সাথে যোগ দিবেন সাকিব দিবেন- এটিই বলেছেন পাপন। তিনি বলেন, ‘সন্ধ্যা সাতটার ফ্লাইটে আসবে শুনেছি। তবে সবচেয়ে বড় কথা হলো, সে যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ হয়েছে, এতেই আমরা সবাই খুশি। এখন যত তাড়াতাড়ি দলে ঢুুকতে পারবে, খেলতে পারবে আমরা সেই দোয়াই করছি।’

দলের সাথে যুক্ত হলেই সাকিব খেলবে কি-না সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর। পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘এখানে খেলা যদি ওয়ানডে টি-টোয়েন্টি হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোন বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগোবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।’

তবে সাকিব যদি খেলতে চায়, তবে তাতে না করবে করার কোন সুযোগ নেই বলে জানান পাপন। সাবিকের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি, ‘সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে। তার ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে।’

দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন সাকিব।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিল সাকিব।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add