for Add

আর্জেন্টিনার অনীহায় ব্রাজিল ম্যাচ বাতিল

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জুনে মেলবোর্নে অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামী ১১ জুন এমসিজিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল।

দক্ষিণ আমেরিকান বিজয়ী আর্জেন্টিনা সফরের ব্যাপারে অপরাগতা জানানোর কারণে আয়োজক ও ব্রাজিলিয়ান কনফেডারেশন ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে।

সর্বশেষ পাঁচ বছর আগে এমসিজিতে সুপারক্লাসিকোতে দক্ষিণ আমেরিকান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হয়েছিল। ৯৫ হাজারেরও বেশি সর্মথক ওইদিন আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল মেসির খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পেয়েছিল।

ব্রাজিলিয়ান কনফেডারেশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ম্যাচটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে তারা জানিয়েছে এর মাধ্যমে আর্জেন্টাইন ফেডারেশন নিজেরাই ছোট হয়ে গেল। এ সম্পর্কে আর্জেন্টাইন ফেডরেশন থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ান ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন ইতোমধ্যেই প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে তারা বেশ অস্বস্তিতে পড়েছে। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি মনে করি এ সম্পর্কে তাদেরকে অস্ট্রেলিয়ান সমর্থকদের কাছে একটি ব্যাখ্যা দেয়া উচিৎ। বিষয়টি মোটেই কাম্য নয়।’

আয়োজকরা অবশ্য জানিয়েছেন খুব শিগগিরই তারা টিকিট ফেরত দেবার বিষয়ে বিস্তারিত সকলকে অবহিত করবেন।

ফিফা জানিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে গত সেপ্টেম্বরে বাতিল হয়ে যাওয়া এই দুই দেশের ম্যাচটি পুনরায় খেলতে হবে। ফিফা চাচ্ছে ম্যাচটি সেপ্টেম্বরে আয়োজনের। কিন্তু দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দুই দলই এই ম্যাচটি আর খেলতে চাচ্ছেনা।

আগামী ২ ও ৬ জুন দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১১ জুনের ম্যাচটি বাতিল হওয়ায় এখন তারা বিকল্প হিসেবে কোন আফ্রিকান দলের বিপক্ষে খেলতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add