for Add

পরিকল্পনার আভাস দিলেন পাপন, টেস্ট কৌশল নিয়ে কাজ করবে বিসিসি

কিভাবে টেস্ট খেলতে হয়, সেই সঠিক মানসিকতা দেশের ক্রিকেটারদের শিখতে হবে বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা।

আজ সংবাদমাধ্যমকে সভাপতি পাপন জানান, টেস্ট ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতার অভাব দেখে হতাশ কোচিং স্টাফরা।
তিনি বলেন, ‘কোচরা আমাকে জানিয়েছে, টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে, আমাদের আরও কাজ করতে হবে। কারণ বেশির ভাগ ক্রিকেটারেরই ১০ দিন খেলার মানসিকতা নেই।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর শেষে ছুটিতে ছিলেন কোচিং স্টাফরা। ছুটি শেষে শনিবার ঢাকায় আসেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

আজ বিকেলে টেস্ট দল চট্টগ্রাম রওনা দেয়ার কারণে তাড়াহুড়া করে তাদের সাথে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। টেস্ট অধিনায়ক মোমিনুল হকের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় বাজে পারফরমেন্সের কারণে ভুলগুলো জানতে দলের সাথে বসেন পাপন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ার পরও প্রথম টেস্টের চতুর্থ দিন ম্যাচ হারে টাইগাররা। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে বাজে পারফরমেন্স অব্যাহত থাকায় সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রত্যাশা ছিলো আকাশ চুম্বি।

পাপন বলেন, ‘টেস্ট পারফরমেন্স নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কোচিং স্টাফরা আমাকে শেষ ৪-৫টা টেস্ট ম্যাচের উদাহরণ দিলো, যেখানে আমরা ভালো অবস্থায় ছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারেনি। এমনকি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও ভালো প্রতিন্দ্বন্দিতা করতে পেরেছি কিন্তু দ্বিতীয় টেস্টে হাল ছেড়ে দেই।’

তিনি আরও বলেন, ‘প্রথম টেস্টটা আমরা মাঝেমাঝে ভালোই খেলি কিন্তু দ্বিতীয় টেস্টে নিজেদের মেলে ধরতে পারি না। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো টেস্ট ক্রিকেটে আমাদের ভালো করা কঠিন হয়ে পড়বে।’

বিসিবি সভাপতি জানান, টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য এখন এই ফরম্যাটেই বেশি মনোযোগ তাদের। তিনি বলেন, ‘একটি ভালো টেস্ট দল গড়ে তোলার জন্য আমাদের বড় পরিকল্পনা ছিলো, কিন্তু করোনার কারণে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি। ওয়ানডেতে আমরা খুবই ভালো দল কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো দল নই। আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হবে, সেই সাথে টেস্টেও মনোযোগ দিতে হবে। যেহেতু এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমরা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবো।’ পরিকল্পনার আভাস দিয়ে পাপন জানান, সারা বছর ধরে এখন টেস্ট ক্রিকেটাররা কৌশল ও অন্যান্য দিক নিয়ে কাজ করবে।

বিসিবি সভাপতি বলেন, ‘এই টেস্ট সিরিজের পর আমরা ওয়েস্ট ইন্ডিজ যাবো। যারা টেস্ট দলে আছে, টেস্ট সিরিজের পর তারা ফিরে আসবেন। এরপর আগামী সাড়ে তিন মাস কোন খেলা নেই। তাদেরকে ক্রিকেটে ব্যস্ত রাখার পরিকল্পনা করছি আমরা। তারা তাদের কৌশল ও অন্যান্য দিক নিয়ে কাজ করবে এবং যেই ভুলগুলো তারা করে তা সংশোধন করবে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add