for Add
বাসস : ৪ মে ২০২২, বুধবার, ০:৩২:১৬

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ উল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজামা।
একটি ভিডিও পোস্ট করে বেনজামা বলেন, ‘সারা বিশ্বের সকল মুসলিমকে জানাই ঈদ মোবারক। আল্লাহ সবার মঙ্গল করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)।’
সদ্যই রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতেছেন বেনজামা। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে রিয়াল।
লা-লিগায় ৩০ ম্যাচে ২৬ গোল করেছেন বেনজামা। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আর সব মিলিয়ে চলমান মৌসুমে ৪২ ম্যাচে ৪২ গোল করেছে বেনজামা।
For add
For add
For add
For add
for Add