for Add

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দলে মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দলে যুক্ত করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম টেস্টের জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল তার সাথে নতুন করে মোসাদ্দেক যুক্ত হলেন। বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ দেশের হয়ে টেস্ট খেলেছেন মোসাদ্দেক। অফফর্মের কারণে এরপর দলে জায়গা হারান তিনি।

২০১৭ সালের মার্চে টেস্ট অভিষেকের পর ৩টি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ১টি হাফসেঞ্চুরিতে ১৬৪ রান করেন তিনি।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক। ১৫ ম্যাচে ৬৫৮ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে ৭টি হাফ সেঞ্চুরি ছিলো তার।

আর প্রথম শ্রেনিতে ৪২ ম্যাচে ৩২৪৭ রান করেছেন মোসাদ্দেক। ১১টি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি আছে তার।

গত ২৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। আঙুলের ইনজুরির কারণে ছিটকে যান মেহেদি হাসান মিরাজ। তার বদলি হিসেবে সুযোগ পান নাঈম হাসান। ইনজুরির কারণে এই সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। শরিফুল ইসলামকে রাখা হয়েছে ফিটনেস সাপেক্ষে।

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২৩ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের লড়াইয়ে নামার আগে ১০ মে থেকে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add