for Add

টেস্ট দলে ফিরলেন সাকিব

সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দুই টেস্টের সিরিজের দলে ছিলেন না দেশ সেরা অলরাউন্ডার সাকিব।

নিউজিল্যান্ড সফরে না গেলেও দুই সন্তানসহ পরিবারের বেশিরভাগ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে দক্ষিণ আফ্রিকার সফরের মাঝপথে দেশে ফিরে আসেন সাকিব।

১৫-১৯ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ২৩-২৭ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টের দল পরে ঘোষণা করবেন নির্বাচকরা। দু’টি টেস্টই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়ে অনেক নাটকের পর ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তিনি।

গেল বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছিলেন সাকিব।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি রাজা।

তবে দলে জায়গা হয়নি দীর্ঘদিন ধরে অফ-ফর্মে ভুগতে থাকা ওপেনার শাদমান ইসলাম এবং পেসার আবু জায়েদ রাহির।
এ দিকে কাঁধের ইনজুরি কাটিয়ে উঠছেন দলের এক নম্বর পেসার তাসকিন আহমেদ। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলা বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে দলে রাখা হয়েছে। ফিটনেসের উন্নতি হলে খেলার সুযোগ পাবেন তিনি।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে পড়ার ফলে দলে ছোট-ছোট ইনজুরির উদ্বেগ রয়েছে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তাদের ইনজুরি গুরুতর নয়।

আজ আবেদিন বলেন, ‘মিরাজের আঙুলে ইনজুরি রয়েছে, যা সেরে উঠতে ৮-১০ দিন লাগবে। তাই আমরা প্রথম ম্যাচ থেকেই তাকে পাবার আশা করি। মুশফিকুর রহিম সম্পর্কে আমরা এখনও আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি। আমি যতদূর জানি তাতে আঘাতের গুরুত্ব সর্ম্পকে ২৪ ঘন্টা পরই জানা যাবে।’

প্রথম টেস্টে শরিফুলকে পাবার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আবেদিন। তিনি বলেন, ‘শরিফুল পুরোপুরি ফিট নয়, তবুও আমরা আশা করি প্রথম টেস্ট থেকেই তাকে পাবো। যেহেতু আমরা ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবো, তাই আমাদের তিনজন পেসার দরকার। এজন্যই রেজাউর রহমান রাজাকে ব্যাক আপ পেসার হিসেবে আমরা দলে রেখেছি। তাকে বিকেএসপিতে দেখেছি। সে ভালো গতিতে বল করেছে।’

আবু জায়েদ রাহির বাদ পড়া সর্ম্পকে মুখ খুলেন আবেদিন। যৌক্তিক কারণ ছাড়াই বাদ দেয়া হয়েছে রাহিকে। বিশেষ করে টেস্টে পেসার হিসেবে তাসকিনের উত্থানের পর, জায়গা হারিয়েছেন দীর্ঘ সংস্করণ ফরম্যাটে বাংলাদেশের প্রথম পছন্দের পেসার হিসেবে বিবেচিত রাহি।

তিনি বলেন, ‘যখন কন্ডিশন থেকে সুইংয়ের সুবিধা পাওয়া যেত, তখন আমরা রাহিকে বিবেচনা করতাম। সে মূলত একজন সুইং বোলার। যেহেতু ঘরের মাঠে খেলা, আমি মনে করি না, এখানে বল সুইং করাতে যথেষ্ট সাহায্য পাওয়া যাবে।’

প্রধান নির্বাচক আরও জানান, আইপিএল খেলতে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়েও আলোচনা করেছেন। পুরো আইপিএলের জন্য এনওসি দেয়া হলেও গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, যেকোন মুহূর্তে দলের প্রয়োজনে বাংলাদেশের হয়ে খেলতে ফিরতে হবে মুস্তাফিজকে।

আবেদিন বলেন, যদি তারা মনে করেন, দলে মুস্তাফিজ প্রয়োজন, তবে তাকে দ্বিতীয় টেস্টে ডাকা হবে। তিনি আরও বলেন, ‘আমরা মুস্তাফিজ নিয়ে আলোচনা করেছি। আপাতত আমরা শুধু প্রথম টেস্টের দল দিয়েছি। যদি তাকে প্রয়োজন হয়, তবে আমরা তাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকবো।’

দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add