for Add

ইনজুরির কবলে মুশফিক-মিরাজ

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা এই দুই ক্রিকেটার।

ম্যাচের ১৭তম ওভারে প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে আঙুলের গুরুতর ইনজুরিতে পড়েন মিরাজ। পরে তাকে দ্রুত ড্রেসিংরুমে নেয়া হয় এবং বিকেএসপির স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর তার হাতে ব্যান্ডেজ দেখা যায়।

ইনিংসের ১০ম ওভারে বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন মুশফিকুর। ড্রেসিংরুমে নিয়ে তার পায়ে বরফ দেয়া হয়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টিম ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের ইনজুরির জায়গায় বরফ দেয়া হয়েছে। তবে ঢাকায় ফিরেই তার অবস্থা সম্পর্কে জানতে পারবো। মিরাজের কনিষ্ঠ আঙুলে ইনজুরি আছে। ব্যাথা পাওয়া জায়গায় একটি ফ্র্যাকচার ছিল। সব পরীক্ষা-নিরীক্ষার পর মিরাজের বিষয়ে পরিষ্কার বলতে পারবো আমরা।’

তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে রাখা হয়েছে মুশফিকুর রহিম এবং মেহেদি মিরাজকে। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, গুরুতর নয় তাদের ইনজুরি। আবেদিন বলেন, ‘মিরাজের আঙুলে ইনজুরি রয়েছে, যা সেরে উঠতে ৮-১০ দিন সময় লাগবে। তাই আমরা প্রথম ম্যাচ থেকেই তাকে পাবার আশা করি।

মুশফিকুর রহিম সম্পর্কে, আমরা এখনও আনুষ্ঠানিক কিছু জানিনি। আমি যতদূর জানি তাতে আঘাতের গুরুত্ব সর্ম্পকে ২৪ ঘন্টা পরই জানা যাবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add