for Add

আমার বিপক্ষে কোহলি এতো রান করতে পারতো না : শোয়েব

‘আমি যদি বিরাট কোহলিকে বোলিং করতাম তাহলে সে এত রান করতে পারত না’- এমনই দাবি করলেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। 

শুধুমাত্র এমন মন্তব্যই নয়, পারফর্ম করতে না পারলে, দল থেকে বাদও পড়তে পারেন কোহলি, সেটিও জানিয়েছেন শোয়েব। 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৫৮ ম্যাচে ৭০টি শতক ও ১২২টি অর্ধশতকে ২৩,৬৫০ রান করেছেন কোহলি। বিশ^ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের দিক দিয়ে সপ্তমস্থানে আছেন কোহলি। আর ভারতীয়দের মধ্যে তৃতীয়স্থানে আছেন কোহলি। 

তবে এখন যদি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতেন শোয়েব, তবে কোহলি (২৩৬৫০) এত রান করতে পারতো না বলে জানান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। 

স্পোর্টসকিডার সাথে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘কোহলি একজন ভালো মানুষ এবং একজন দুর্দান্ত ক্রিকেটার। বড় খেলোয়াড়রা প্রায়ই বড় কাজ করে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি যদি তার বিপক্ষে খেলতাম, তাহলে সে এত রান করতে পারতো না।

তবে সে যত রান করতো তা দুর্দান্ত হত। সেই রানের জন্য লড়াই করতে হতো তাকে। ৫০টি সেঞ্চুরি না থাকলেও ২০ বা ২৫টি সেঞ্চুরি করতে পারলেও সেঞ্চুরির গুরুত্ব অনেক বেশি থাকতো। কোহলির কাছ থেকে আমি সেরাটা পাবো।’

সাম্প্রতিক সময়ে ফর্মহীনতয় ভুগছেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরে শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাট হাতে নিষ্প্রভ কোহলি। ৬ ম্যাচে ১১৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪৮ রান। 

শোয়েব মনে করেন, পারফর্ম না করলে কোহলিও বাদ পড়বেন। তিনি বলেন, ‘এটি একটি পারফরমেন্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা হতে পারে না। এমনকি কোহলিও না। এমনকি তাকেও বাদ দেয়া হতে পারে যদি না সে পারফর্ম করে।’
তিনি আরও বলেন, ‘কিছু বিষয়  আছে যা আমি এখন বলতে পারি না।

শুধু একটি নয় তার মাথায় ১০ হাজার রানের বিষয়টি ঘুরছে। সে খুব ভালো মানুষ, ভালো খেলোয়াড় এবং দারুণ ক্রিকেটার। কিন্তু আমি চাই, সে একটি বিষয়ের উপর মনোযোগ দিক। নিজেকে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক সে। ব্যাট দিয়ে জবাব দেয়া উচিত তার। মানুষ ইতোমধ্যে কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে। যা তার জন্য বিপদজনক।’

২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একটি ম্যাচে একাদশে ছিলেন শোয়েব ও কোহলির। কিন্তু কোহলিকে বোলিং করার সুযোগ পাননি শোয়েব। কারন শোয়েবের মুখোমুখি হবার আগেই প্যাভিলিয়নে ফিরেন কোহলি। ১৮ রান করে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলের শিকার হয়েছিলেন কোহলি। 
 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add