for Add

শ্রীলঙ্কার সহকারী কোচ হলেন নাভিদ

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নাওয়াজ। দুই বছরের জন্য শ্রীলঙ্কার সহকারী কোচ হলেন নাভিদ। 

গেল সপ্তাহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পান ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস সিলভারউড। তার সহকারী হিসেবে এবার কাজ করবেন সাবেক ব্যাটার নাভিদ।  

নাভিদের সাথে শ্রীলঙ্কার কোচিং স্টাফে যোগদান করেছেন সাবেক পেসার চামিন্দা ভাস। গেল ১০ বছর ধরে বিভিন্ন সময়ে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ভাস। 

এছাড়াও পিয়াল উইজেতুঙ্গেকে স্পিন বোলিং কোচ ও মনোজ আবেবিক্রমাকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই কোচদের আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে।

মিকি আর্থার শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর কয়েক মাসের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাভিদ। বাংলাদেশের থাকাকালীন তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতেও কাজ করেছেন তিনি। তার অধীনে থাকা- মাহমুদুল হোসেন জয়, শরিফুল ইসলাম ও শামীম হোসেনরা এখন জাতীয় দলে খেলছেন। 

ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন নাভিদ। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রথম শ্রেনির ক্রিকেটে খেলেছেন তিনি। এসময় ১২টি সেঞ্চুরি ও ৪২টি হাফ-সেঞ্চুরিতে ৬৮৯২ রান করেছেন ৪৮ বছর বয়সী নাভিদ। 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ও ২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শ্রীলঙ্কা।  

টেস্ট সিরিজের আগে ১১ মে থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add