for Add
বাসস : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার, ১৯:০৪:০৩

দ্বিতীয়ার্ধে ফেরান টোরেসের দেয়া সমতা সূচক গোলে ভর করে বৃহস্পতিবার এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে পরাজয়ের হাত থেকে রক্ষা পেল বার্সেলোনা। এর ফলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১০ জনের স্বাগতিক দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।
দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্রাজিলীয় ডিফেন্ডার তুতা মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হওয়া ফ্রাঙ্কফুর্টকে বিরতি থেকে ফেরার পর ৪৮ মিনিটে বাঁকানো শটে গোল করে এগিয়ে দেন আনসগার নাফ।
তবে এর পরেই প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে সফরকারি বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে যৌথ আক্রমণের মাধ্যমে গোলটি পরিশোধ করতে সক্ষম হন ফেরান টোরেস। ম্যাচের ৬৬ তম মিনিটে জংয়ের পাসের বল টোকা দিয়ে জালে জড়ান টোরেস।
দুই দলের মধ্যে ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
For add
For add
For add
For add
for Add