for Add

পেড্রির গোলে বার্সার জয়

অসাধারণ একটি গোলে সেভিয়ার সঙ্গে বার্সেলোনার ব্যবধান গড়ে দিয়েছেন পেড্রি। রোববার লা লিগার ওই ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে কাতালানরা। ওই জয়ে এই মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচে ১৯ বছর বয়সী পেড্রির জাদুকরি গোলের আগে সেভিয়ার বিপক্ষে বলতে গেলে ধুকতে হয়েছে বার্সাকে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া বল দারুণ দক্ষতায় পেড্রি জালে জড়িয়ে দিলে ১-০ গোলে জয় লাভ করে বার্সেলোনা। সম্প্রতি ধারবাহিক জয়ের মধ্যে রয়েছে কাতালান জায়ান্টরা। আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে তারা ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে।

তবে মাদ্রিদের সঙ্গে এখনো ১২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সা। যে কারণে এই ব্যবধান কমিয়ে শিরোপার ভাগিদার হওয়াটা তাদের পক্ষে অসম্ভব। তবে তালিকার দ্বিতীয় অবস্থান নিয়ে মৌসুম শেষ করার সুযোগ এখন সৃস্টি হয়েছে। এটিও দলটির জন্য কম অর্জন নয়। কারণ কয়েকমাস আগেও বার্সা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহের সৃস্টি হয়েছিল।

নভেম্বরে জাভি যখন দলটির দায়িত্বভার গ্রহণ করেন তখন একেবারেই নেতিয়ে পড়েছিল বার্সেলোনা। দলটি তালিকার নবম স্থানে অবস্থান করছিলো।

গত বছর ১০ মে শেষ হওয়া মৌসুমটিতে বার্সেলোনার অবস্থান ছিল দ্বিতীয়। জাভি বলেন,‘আমরা দ্বিতীয় স্থানে থাকলেও কিছুই অর্জিত হয়নি। গানিতক দৃস্টিকোন থেকে যদি এখন শিরোপা জয়ের সুযোগ থাকে, তাহলে আমরা সেই সুযোগের জন্য লড়তে চাই।’

তবে গতকালের ম্যাচের আসল নায়ক হলেন পেড্রি। মধ্যমাঠে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি অসাধারণ গোলটিও আদায় করেছেন তিনি। যা পেড্রিকে ইতোমধ্যে বিশ্বের আকর্ষণীয় তরুণ মেধাবির তকমা লাগিয়ে দিয়েছে।

জাভি বলেন,‘আমি সব সময় শট নেয়ার জন্য তাকে (পেড্রি) উৎসাহিত করি। সে শুধু পাস দিয়ে খেলতে চায়। সে হচ্ছে পাসার। আমার মাঝেও অবশ্য এমন অভ্যাস ছিল। তবে আজ সে অসাধারণ একটি গোল করেছে।’

রোববার লা লিগার অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে এলচে এবং রিয়াল বেতিস ৪-১ গোলে ওসাসুনার বিপক্ষে জয় লাভ করেছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add