for Add

ডারবান টেস্ট হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট হেরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের  পঞ্চম ও শেষ দিন মাত্র ৫৫ মিনিট ব্যাট করে অলআউট হয়ে ম্যাচ হারে বাংলাদেশ।
জয়ের জন্য ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ২২০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগাররা। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে রান ব্যবধানে একবারই হেরেছিলো বাংলাদেশ। সেটি ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩৩৩ রানের ব্যবধানে। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনি¤œ ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ ওভার ব্যাট করতে পারে টাইগার।
চতুর্থ দিন বিকেলে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। দিন শেষে ৬ ওভারে ৩ উইকেটে ১১ রান তুলছিলো টাইগাররা। ম্যাচটি জিততে আজ পঞ্চম ও শেষ দিনে বাকী ৭ উইকেটে ২৬৩ রান করতে হতো বাংলাদেশকে।
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে দিনের পঞ্চম বলেই মুশফিককে হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে লেগ বিফোর হয়ে খালি হাতে থামেন মুশফিক।
নবম ওভারের পঞ্চম বলে ২ রান করা  লিটন দাসকে তুলে নেন মহারাজ। আর ১১তম ওভারে ইয়াসির আলিকে ৫ রানে বোল্ড করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন মহারাজ। ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলীয় ৩৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে মিরাজের বিদায় নিশ্চিত করেন হার্মার। এতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনি¤œ রানে গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনি¤œ রান ৪৩।
তবে অষ্টম উইকেটে ১৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় লজ্জার হাত থেকে বাঁচান নাজমুল হোসেন শান্ত ও নয় নম্বরে নামা তাসকিন আহমেদ। এই জুটির কল্যাণে ৫০ রান স্পর্শ করে বাংলাদেশের স্কোর।    
৫ রান নিয়ে দিন শুরু করা শান্তকে ২৬ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন হার্মার। ৫২ বল খেলে ১টি করে চার-ছক্কা মারেন শান্ত। এরপর তাসকিনকে ১৪ ও খালেদকে শুন্য রানে শিকার করে বাংলাদেশকে ৫৩ রানেই গুটিয়ে দেন মহারাজ। শান্তর পর বাংলাদেশ ইনিংস দু’অংকে যেতে পারেন তাসকিন।
বল হাতে ১০ ওভারে ৩২ রানে ৭ উইকেট নেন মহারাজ। আর ৯ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন হার্মার। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মিলে বাংলাদেশের ১০ উইকেট শিকার করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার এই প্রথম এমন কীর্তি করলো দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। টেস্ট ইতিহাসে দুই বোলার মিলে প্রতিপক্ষে ইনিংস শেষ করার ক্ষেত্রে এটিই ২৮তম ঘটনা।
৩২ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার মহারাজ।
আগামী ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০, ১২১ ওভার
বাংলাদেশ প্রথম ইনিংস : ২৯৮/১০, ১১৫.৫ ওভার
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ২০৪/১০, ৭৪ ওভার
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : (আগের দিন ১১/৩, ৬ ওভার, শান্ত ৫*, মুশফিক ০*)
জয় বোল্ড ব মহারাজ ৪
সাদমান ক পিটারসেন ব হার্মার ০
শান্ত স্টাম্প ভেরিনি ব হার্মার ২৬
মোমিনুল এলবিডব্লু ব মহারাজ ২
মুশফিক এলবিডব্লু ব মহারাজ ০
লিটন দাস ক হার্মার ব মহারাজ ২
ইয়াসির বোল্ড ব মহারাজ ৫
মিরাজ ক পিটারসেন ব হার্মার ০
তাসকিন ক মুল্ডার ব মহারাজ ১৪
খালেদ ক উইলিয়ামস ব মহারাজ ০
এবাদত অপরাজিত ০
অতিরিক্ত ০
মোট (অলআউট, ১৯ ওভার) ৫৩
উইকেট পতন : ১/৪ (সাদমান), ২/৬ (জয়), ৩/৮ (মোমিনুল), ৪/১২ (মুশফিক), ৫/১৬ (লিটন), ৬/২৬ (ইয়াসির), ৭/৩৩ (মিরাজ), ৮/৫০ (শান্ত), ৯/৫১ (খালেদ), ১০/৫৩ (তাসকিন)।
দক্ষিণ আফ্রিকা :
মহারাজ : ১০-০-৩২-৭,
হার্মার : ৯-৩-২১-৩।
ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।
ম্যাচ সেরা : কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add