for Add

ডারবানের দুঃস্মৃতি মুছতে চায় দক্ষিণ আফ্রিকা

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টটি হবে ডারবানের কিংসমিডে। সর্বশেষ কয়েক ম্যাচে ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স মোটেও ভালো নয়। তাই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ডারবানের দুঃস্মৃতি মুছতে চায় প্রোটিয়ারা।

ডারবানের এই ভেন্যু পেসরাদের স্বর্গ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলিতে ঐতিহ্যগত শক্তিতে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং। ডারবানে সর্বশেষ নয় টেস্টের মধ্যে ১টিতে জয়, সাতটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ১টি টেস্ট ড্র হয়।

গত ১৩ বছরে দক্ষিণ আফ্রিকার একমাত্র জয় ২০১৩ সালে। ভারতের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ড্র করে দক্ষিণ আফ্রিকা। দু’দিনে ঐ টেস্টে মাত্র ৮৯ দশমিক ৪ ওভার খেলা হয়েছিলো।

তাই পরিসংখ্যানের বিচারে ডারবান ও পোর্ট এলিজাবেথে (দ্বিতীয় টেস্টের ভেন্যু) টেস্ট হওয়াতে অখুশি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। কারন এই দুই ভেন্যুতে জয়ের জন্য লড়াই করতে হচ্ছে প্রোটিয়াদের। কিন্তু জয়ের সংখ্যা হাতে গোনা।

এলগার বলেন, ‘সূচি এবং ভেন্যু নিয়ে আমার কোন মন্তব্য নেই। আশা করি ভবিষ্যতে এটি পরিবর্তন হতে পারে।’ তবে ডারবানের উইকেটে ঘাস দেখে খুশি এলগার। তিনি আশা করছেন, ম্যাচের আগে ঘাস কাটার পরও অনেকটাই অবশিষ্ট থাকবে।

এলগার বলেন, ‘তারা যা করেছে, তার সাথে আমি খুব বেশি পরিচিত নই। তবে মনে হচ্ছে কিংসমিডে ঘাস কিছুটা বেড়েছে। আশা করি, তারা এটি সুন্দর করবে এবং আরও বেশি গতি এবং বাউন্স তৈরি করতে পারবে।’

যদি এলগারের আশা পূরণ হয় তবে পুরনো কিংসমিডকে দেখা যেতে পারে। যেখানে বাংলাদেশের বর্তমান বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ১৯৯৬/৯৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে ৫৪ রানে ৯ উইকেট নিয়েছিলেন। ঐ টেস্টে ভারত যথাক্রমে ১০০ ও ৬৬ রানে অলআউট হয়েছিলো।

এমনকি উইকেটে গতি আনা হলেও দলের শীর্ষ পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং মার্কো জানসেনকে ছাড়াই লড়াইয়ে নামতে হবে এলগারকের। ইনজুরির কারনে সিরিজে নেই এনরিচ নর্টি।

ইংল্যান্ডের কোলপাক চুক্তি থেকে জাতীয় দলে ফিরলেও বল হাতে গতি হারিয়েছে পেসার ডুয়াইন অলিভিয়ার। তাই বর্তমান দলে অভিজ্ঞ টেস্ট পেসার লুথো সিপামলা এবং গ্লেন্টন স্টুরম্যান। দু’জনে মিলে ১৩ উইকেট নিয়েছেন, যথাক্রমে তিনটি এবং একটি করে টেস্ট খেলেছেন তারা।

এলগার জানান, দক্ষিণ আফ্রিকা বোলিং কম্বিনেশনে দুই স্পিনারকে রাখার পরিকল্পনা আছে। এতে বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের সাথে দেখা যেতে পারে ছয় বছর টেস্ট ক্রিকেটে ফেরা অফ-স্পিনার সাইমন হার্মারকে।

দক্ষিণ আফ্রিকায় আগের তিনটি সফরে ছয়টি টেস্ট হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিই ইনিংস ব্যবধানে কিন্তু এবারের সফরের শুরুতে ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খড়া কাটায় বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। আর টেস্ট দলকে নেতৃত্ব দিবেন মোমিনুল হক। তবে টেস্টে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার হিসেবে বড় ভূমিকা রাখবেন তামিম।

মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমান টেস্ট স্কোয়াডে না থাকায় ওয়ানডে দল থেকে কমপক্ষে চারটি পরিবর্তন করতে হবে বাংলাদেশকে। সেই সাথে পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় দেশে ফিরে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব।

গত জানুয়ারিতে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। বড় প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতেও জিততে পারে সেটিও প্রমাণ করে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেনের সাথে ডারবান টেস্টে বোলিং আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম। এরা দু’জনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফরমেন্স করেছেন।

অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার এই দলটি খর্বশক্তির। বাংলাদেশকে হারাতে হলে মাঠে নিজেদের সেরাটা খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), আবু জায়েদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, সাদমান ইসলাম, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও ইয়াসির আলি।

দক্ষিণ আফ্রিকা দল : ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল এরউই, সাইমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মুলডার, ডুয়েন অলিভিয়ার, কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, গ্লেণটন স্টুরম্যান, কাইল ভেরিনি (উইকেটরক্ষক), লিজাড উইলিয়ামস ও কায়া জন্ডো

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add