for Add

বিশ্বকাপে পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো

প্লে অফের বাঁধা টপকে কাতার ২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল ও পোল্যান্ড। মঙ্গলবার রাতে ইউরো অঞ্চলের প্লে অফে পর্তুগাল ২-০ গোলে উত্তর মেসেডোনিয়াকে এবং পোল্যান্ড একই ব্যবধানে সুইডেনকে পরাজিত করেছে। একই দিনে আফ্রিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো।

পর্তুগালের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেস। এর মাধ্যমে বলকান অঞ্চলের বিস্ময় সৃস্টি করা মেসেডোনিয়াকে বিদায় করে বিশ্বকাপের চূড়ান্ত আসর নিশ্চিত করে পর্তুগাল। গত সপ্তাহেই এই মেসেডোনিয়া ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে দিয়ে প্লে অফের চূড়ান্ত ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছিল।

ইতালির বিপক্ষে অঘটনের জন্ম দেয়া মেসেডোনিয়ার স্বপ্ন ছিল প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। কিন্তু পোর্তোয় অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের সঙ্গে পেরে উঠেনি পুচকে এই দলটি।

এস্তাদিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বানিয়ে দেয়া বলে দারুণ ফিনিশিং টেনে পর্তুগালকে এগিয়ে দেন ফার্নান্দেস। বিরতির পর ৬৫ মিনিটে দিয়োগো জোতার ক্রসের বল জালে জড়িয়ে পুর্তগালকে শংকামুক্ত করেন তিনি।

এই জয়ের ফলে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো পর্তুগাল। আর এই আসরে দেশটির হয়ে পঞ্চমবারের মতো খেলতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপে রোনালদোর সেরা সাফল্য ২০০৬ আসরের সেমিফাইনালে অংশ নেয়া। জার্মানির কাছে হেরে সেমি থেকে বিদায় নেয় তার দল পর্তুগাল।

এদিকে চোরর্জোতে অনুষ্ঠিত আরেক প্লে অফে সুইডেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্ট লিওয়ানদোস্কির পেনাল্টি থেকে করা গোলে হাফ ছেড়ে বাঁচে স্বাগতিক পোল্যান্ড। ম্যাচে পোলিশদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন পিতর জিয়েলিনস্কি। এই জয়ে পোল্যান্ডের নাম অন্তুর্ভুক্ত হলো আগামী সোমবারের বিশ্বকাপ ড্রয়ে।

আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর মধ্য প্রাচ্যের দেশ কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর।

বিরতি থেকে ফেরার পরপরই ৪৯ মিনিটে গুরুত্বপূর্ণ পেনাল্টিতেই পোল্যান্ডের বিশ্বকাপের দ্বার উন্মুক্ত হয়। মিডফিল্ডার সেবাস্তিয়ান সজাইমানস্কি সতীর্থ বদলী খেলোয়াড় গ্রজেগর্জ ক্রাইচোয়াককে বল দেয়ার সময় তাকে ফাউল করেন জেসপার কার্লস্ট্রম। এতেই বেজে উঠে রেফারির বাঁশি।

পেনাল্টি থেকে সুইডিশ গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে শটে বল জালে জড়ান লিওয়ানদোস্কি। এটি ছিল পোল্যান্ডের হয়ে তার ৭৫তম আন্তর্জাতিক গোল। তন্মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর একটি। শটে গোলরক্ষক ওলসেনকে পরাস্ত করার সঙ্গে সঙ্গেই বুনো উন্মাদনায় মেতে উঠে স্বাগতিক সমর্থকরা।

ম্যাচের শেষ ১০ মিনট খেলতে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন সুইডিশ কিংবদন্তী তারকা জ্বালাটান ইব্রাহিমোভিচ। কিন্তু ৪০ বছর বয়সী ওই তারকা খুব বেশি উজ্জীবিত করতে পারেননি সুইডেনকে। ফলে দলের হয়ে তৃতীয় বারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ থেকেও বঞ্চিত হন তিনি।

মঙ্গলবার প্লে অফ ম্যাচের ফলাফলের পর ইউরোপ থেকে এ পর্যন্ত ১২টি দল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো। গ্যারেথ বেলের ওয়েলসেরও আরেকটি প্লে অফের ফাইনাল খেলার কথা ছিল। কিন্তু ইউক্রেনে যুদ্ধ বেঁধে যাওয়ায় স্কটল্যান্ডে ইউক্রেনীয়দের প্লে অফের সেমিফাইনাল আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

একই দিন মরক্কোর কাসাবালাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে আজেদিন ওনাহির জোড়া গোলে ভর করে আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মরক্কো। রাজধানী কাসাবলাঙ্কায় অনুষ্ঠিত বাছাইপর্বে কঙ্গো প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট লাভ করে স্বাগতিক মরক্কো।

ম্যাচে স্বাগতিক অ্যাটলাস লায়ন্সদের হয়ে বাকী গোল দুটি করেছেন যথাক্রমে তারিক তিসুদালি ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফুল ব্যাক আচরাফ হাকিমি। দুই দলের মধ্যে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ফলে দুই লেগে মিলে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে মরক্কো।

শেষ বাঁশি বাজার ১৩ মিনিট আগে সফরকারী কঙ্গোর হয়ে সান্তনামূলক একমাত্র গোলটি পরিশোধ করেছেন বেন মালাঙ্গো।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add