for Add

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। 

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছিলো বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতে পারছেন না ওয়েন পারনেল। তার পরিবর্তে একাদশে ডোয়াইন প্রিটোরিয়াস।    

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। টাইগারদের জয় আছে ৫টিতে, আর হার ১৮টিতে। 

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সুপার লিগের টেবিলে ১৭ ম্যাচে ১১ জয়, ৬ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। 

আর ১২ ম্যাচে ৪ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : তেম্বা বাভুমা (অধিনায়ক), জনেমান মালান, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইনে, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরিজ শামসি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add