for Add

আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই

নিউজিল্যান্ডে চলমান ওয়ানডেতে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশ নারী দলের। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। অসিদের কাছে হেরে গেলেই নিজেদের অভিষেক বিশ্বকাপ মিশন লিগ পর্ব থেকেই শেষ করতে হবে বাংলাদেশকে।
আগামী ২৫ মার্চ ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি।

৬ ম্যাচে সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। একরকম সেমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও। ৫ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সেমি দৌঁড়ে আছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বাদে অন্যান্য দলগুলো সেমির দৌঁড়ে এগিয়ে রয়েছে। 

৬ খেলায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৬ করে পয়েন্ট, ৫ ম্যাচে ইংল্যান্ডের ৪, ৬ খেলায় নিউজিল্যান্ডের ৪। আর ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে লিগ পর্ব পেরিয়ে পরের ধাপে যাবার পথ শেষ হয়ে যাবে বাংলাদেশের। 

আর অস্ট্রেলিয়াকে হারালেও নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে তো হারাতেই হবে, সেই সাথে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের হারের কামনা করতে হবে বাংলাদেশকে। 

এবারই প্রথম ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একবার টি-টোয়েন্টিতে দেখা হয়েছিলো দল দু’টির। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যানবেরার ঐ ম্যাচে অসিদের কাছে ৮৬ রানে হেরেছিলো বাংলাদেশ। 

এবারের আসরের বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো তারা। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে, নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে এবং ভারতের কাছে ১১০ রানে ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। 
ভারতের কাছে হারের জন্য ব্যাটারদের দুষেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ভারতকে ২২৯ রানে আটকে দেয়ার পর ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ শেষে নিগার বলেন, ‘আমি মনে করি, ভারতের মতো দলকে মোটামুটি স্কোরে আটকে রেখে আমাদের বোলাররা চমৎকার কাজ করেছিলো। টপ অর্ডার ভালো না করলে, রান তাড়া করা কঠিন হয়ে যায়। টপ অর্ডার ব্যর্থতার  জন্য আমাদের হারতে হয়েছে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add