for Add

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে চায় টাইগাররা

প্রথম ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। যা ছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোন ভার্সনে টাইগার দলের প্রথম জয়। সেই সাথে ১৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে তারা। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

আগামীকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

প্রাথমিকভাবে তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে সংশয় ছিলো দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ তার তিন সন্তানের মধ্যে দুইজনসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে দেশে হাসপাতালে রয়েছেন। তাই সাকিবের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেখানেই থেকে যাওয়া ও তৃতীয় ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ দলের সদস্যরা সিরিজ জয়ের জন্য কতটা অনুপ্রাণিত এবং মরিয়া, সাকিবের এমন সিদ্ধান্ত তার জলন্ত উদাহরণ।

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য দর্শকরা আবার সেঞ্চুরিয়নের ফিরে আসবে এবং এটি হবে তাদের জন্য আরেকবার উৎসাহী করার উপায়। সেঞ্চুরিয়নের উইকেট ছিল বাংলাদেশ দলের জন্য সহায়ক। কিন্তু ওয়ান্ডারার্সের দ্বিতীয় ওয়ানডের উইকেট মোটেও সুবিধাজনক ছিলো না। হঠাৎ-হঠাৎ বাউন্স করেছে বলে জানান, বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

যদিও স্পষ্টভাবে পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম। একাই সাথে স্বীকার করেছেন, নিজেদের বিপদ ডেকে এনেছেন নিজেরাই। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছিলেন ৩৯ রানে ৫ উইকেট নেয়া কাগিসো রাবাদা। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেন রাবাদা।

রাবাদার তোপে দ্বিতীয় ওয়ানডেতে এক পর্যায়ে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে পরবর্তীতে আফিফ হোসেনের লড়াকু হাফ-সেঞ্চুরির সাথে মেহেদি হাসান মিরাজের ব্যাট বাংলাদেশকে ৯ উইকেটে ১৯৪ রানের পুঁজি এনে দেয়। ১০৭ বলে ৭২ রান করেন আফিফ। সাথে মিরাজের ৩৮ রান ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২৫।

তামিম বলেন, ‘আমি ভেবেছিলাম ২৪০-২৫০ ভাল স্কোর। উইকেট একপ্রান্ত থেকে ঘুরছিল, যেখান থেকে (মেহেদি হাসান) মিরাজ এবং শামসি বেশিরভাগ ওভার বল করেছিলেন। আমি ভেবেছিলাম (ইয়াসির) রাব্বির উইকেট ব্যয় বহুল কারণ, এটি রাবাদার (প্রথম) স্পেলের শেষ বল হতো। সে আরেকটি ওভার বল করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইয়াসির-মুশফিক জুটিটি বড় হলে স্কোরটা ২৪০-২৫০ করতে পারতাম। আফিফ এবং মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, তাতে দেখা গেছে তাদের বিপক্ষে মাঝের ওভারগুলোতে প্রচুর রান করা যেত। আমরা জানতাম, তারা নতুন বল নিয়ে আমাদের উপর চাপ বাড়াবে। আমরা প্রথম ম্যাচে বেশি কছু না করেই খুব ভালো করেছিলাম। তাই আমরা মাঝের ওভারগুলো কাজে লাগিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি ভিন্ন ছিল। আমরা শুরুতেই অনেক উইকেট হারিয়েছি। মাঝে রান করার মত বেশি ব্যাটার ছিলো না।’

সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে তামিম সেরা কিছুরই আশা করছেন। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখার আশা ছাড়তে রাজি নন তামিম।

দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।

ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add