for Add

যাত্রী থেকে ড্রাইভিং সিটে সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৪ বলে ৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তার ঐ ইনিংসের কোন সময়েই মানসিক বা শারীরিক ক্লান্তির কোনও লক্ষণ দেখা যায়নি। তার ইনিংসের সুবাদেই প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

পুরোপুরি চাঙ্গাভাব নিয়ে সাকিব মাঠে নামতে পারবেন না কি-না, তা নিয়ে শঙ্কা ছিলো। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিরতির জন্য শারীরিক ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন তিনি। শেষ মুর্হূতে দলের সাথে যোগ দেন তিনি। বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত এবং সিরিজ চলাকালীন বিরতি নিতে পারেন।

তাই ম্যাচে সাকিবের অর্ন্তভুক্ত নিয়ে উদ্বেগ ছিল। যদিও অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছিলেন, পুরো সিরিজের জন্য এই অলরাউন্ডারকে পাওয়া যাবে।

কিন্তু ম্যাচটি পুরো হৃদয় দিয়ে খেলেছেন সাকিব। তিনি দেখিয়েছেন, কি করতে পারেন তিনি। যখন তিনি পুরোপুরি চাঙ্গা হয়ে গেলেন। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সেরা ইনিংসটি খেলেননি তিনি। তরুণ ব্যাটার ইয়াসির আলির সাথে চতুর্থ উইকেটে ৮১ বলে ম্যাচ জয়ী ১১৫ রানের জুটি গড়েছিলেন সাকিব।

ইয়াসির বলেন, ‘যখন আমি সাকিব ভাইকে উইকেট সম্পর্কে জিজ্ঞাসা করি, তিনি আমাকে সরাসরি বলেছিলেন, এটি একটি খুব ভাল উইকেট। আপনি ৫-১০ বল খেললে বুঝতে পারবেন। তারপরে আপনি আপনার শট নিতে পারেন।’

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি খারাপ যাওয়ায়, ইয়াসিরের জন্য এমন অনুপ্রেরণা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আফগানিস্তান সিরিজে নিজেও ফ্লপ ছিলেন সাকিব।

সিরিজ শেষে সাকিব জানান, দলে নিজেকে যাত্রীর মত মনে হয়েছে এবং শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিরতি চাইছিলেন। বিরতি চাওয়ার জন্য তাকে কঠোরভাবে সমালোচিত হতে হয়েছিলো, এমনকি বোর্ডের শীর্ষ সদস্যরাও তাকে নিয়ে সমালোচনা করেন। শেষ পর্যন্ত বিরতি পেয়েছিলেনও তিনি।

তবে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন সাকিব। রাজার মত মাঠে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে দুই দলের মধ্যে আগের লড়াইয়ে সাকিব ৭৫ রান করে এবং একটি উইকেট নিয়েছিলেন। ঐ ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিলো প্রোটিয়াদের।

টানা দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব।

সাকিব বলেন, ‘৭-৮ বল কাটানোর পরই বুঝতে পেরেছি এটি একটি ভাল উইকেট। আমাদের ৩০০ এর কাছাকাছি স্কোর করতে হয়েছিলো। লিটন এবং তামিমের দারুণ শুরু এনে দিয়েছিলেন। পুরানো বলকে আমাদের খেলতে হয়েছিলো।’

২৯ ওভার পর্যন্ত বাংলাদেশকে চেপে ধরেছিলো দক্ষিণ আফ্রিকা। তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৪ ছিলো। কিন্তু ইয়াসির আলি-সাকিব জুটি খেলার গতিপথ পাল্টে দেন।

সাকিব বলেন, ‘ইয়াসির সত্যিই ভালো ব্যাটিং করেছে। তার এবং আমার জুটিটি গুরুত্বপূর্ণ ছিল। তার অনেক বেশি কৃতিত্ব আছে। বলের শাইন দ্রুত চলে যায়। প্রথম দশ ওভারে বল ততটা করছিল না। আমাদের হিসেব করে ঝুঁকি নিতে হয়েছে এবং আজ সেই ফল পাওয়া গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বোলারদের সাহস দেয়া গুরুত্বপূর্ণ ছিল। অন্যথায় আমরা ২৬০-২৭০ রানে গিয়ে শেষ করতাম। আমরা জানতাম রাবাদা শেষ পর্যন্ত বল করবেন, তাই তাকে তাড়াতাড়ি আনতে হবে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add