for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২২, শনিবার, ০:০৭:৫৮

ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ২৪ মার্চ মালদ্বীপ জাতীয় ফুটবল দলের সাথে মালদ্বীপে একটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে। এরপর ২৯ মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দলের সাথে সিলেট জেলা স্টেডিয়ামে একটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে।
এ দুটো ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষে আজ রেডিসন ব্লু হোটেলে টিম ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করা শুরু করেছেন।
তবে পারিবারিক সমস্যা থাকার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম ২০ মার্চ সকালে টিমের ক্যাম্পে যোগ দিবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম প্রশিক্ষণ আগামীকাল ১৯ মার্চ বিকেল সাড়ে ৩টা থেকে বসুন্ধরা কিংস এরিনা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add