for Add

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ আজ শুরু

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে চারটি জয় আছে বাংলাদেশ ক্রিকেট দলের। সবগুলোই ঘরের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সাফল্যের অ্যাকাউন্ট ‘শূন্য’। সেই ‘শূন্য’ স্থান এবার পূরণ করতে চায় বাংলাদেশ।

তাই দক্ষিণ আফ্রিকার মাটিতে ‘বিশেষ কিছু’ করার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে তামিম ইকবালের দল। এমন কিছু করতে চায়, যা আগে কোন বাংলাদেশ দল করে দেখায়নি। জয় দিয়ে সিরিজ শুরু করে লক্ষ্যে পূরণের পথে এগিয়ে যেতে মরিয়া টাইগাররা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের প্রথমটি এসেছিলো ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। পরের দু’টি ২০১৫ সালে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। আর সর্বশেষ জয়টি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। যেটি হয়েছিলো ইংল্যান্ডে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় নেই।

এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন সিরিজে ৮টি ম্যাচের সবগুলোতে হারে টাইগাররা। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটিও হারে টাইগাররা। ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ৯ ম্যাচ খেলে সবগুলো হেরেছে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন জয় নেই বাংলাদেশের। শুধুমাত্র ওয়ানডে নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও কোন জয় নেই বাংলাদেশের। তবে এবার ‘নেই’ শব্দটা মুছে ফেলতে বদ্ধপরিকর বাংলাদেশ।

অবশ্য ওয়ানডে বলেই আত্মবিশ্বাসটা আকাশ সমান টাইগারদের। দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো তেমনই ইঙ্গিত দিলেন। প্রথম ওয়ানডে নিয়ে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেছেন, ‘অবশ্যই আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি, এখানে আগে কোন ম্যাচ জিততে পারিনি। তবে এই ওয়ানডে দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। লম্বা সময় ধরে এই সংস্করণে ভালো খেলেছি আমরা। এই সিরিজে আমাদের নামের পাশে আন্ডারডগ তকমা আছে। এটাই আমাদের বিশেষ কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা এমন কিছু করতে চাই, যা আগে কোন বাংলাদেশ দল এখানে করতে পারেনি।’

নিজেদের কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা সেরা দল, সেটিও বলেছেন ডোমিঙ্গো। সম্প্রতি ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ার, সেটিও মনে করিয়ে দিয়ে সর্তক ডোমিঙ্গো। তিনি বলেন, ‘অবশ্যই ফেভারিট হিসেবে শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। নিজেদের কন্ডিশনে খেলবে, তাই তাদের হারানো কঠিন। আমাদের তুলনায় তারাই এগিয়ে থাকবে। তবে আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও আপাতত তা আমাদের সাথে মানিয়ে যায়।’

দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ হলেও প্রতিন্দ্বন্দিতাপূর্ণ সিরিজের প্রত্যাশাও করেছেন ডোমিঙ্গো। তিনি বলেন, ‘আমরা একটি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। কারণ দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে ভালো জানে। নিজেদের কাজটা ভালোভাবে করতে পারলে, ভালো কিছু সম্ভব হবে।’

শুধুমাত্র ‘বিশেষ কিছু’ করে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য না বাংলাদেশের। সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায়, টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করার মিশন বাংলাদেশের। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১০ জয়, ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ।

সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সুপার লিগের প্রথম দল হিসেবে ১শ পয়েন্ট পায় বাংলাদেশ। সুপার লিগের ১৩ দলের মধ্যে আয়োজক ভারতসহ আট দল ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পাবে।

সুপার লিগে বাংলাদেশের অবস্থান যতটা শক্তপোক্ত, দক্ষিণ আফ্রিকার ততটা না। এখন অবধি ১০ ম্যাচে ৩ জয়, ৫ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে প্রোটিয়ারা।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফল থেকেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ঐ ম্যাচে হারের স্মৃতি এখনও পীড়া দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি সেটি মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘আমরা সম্ভবত এই সিরিজের জন্য আরো বেশি মনোযোগী এবং প্রস্তুত। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আমাদের হারিয়েছিলো। অন্যান্য দলের বিপক্ষে যেভাবে খেলতে চাই, বাংলাদেশের বিপক্ষেও সেভাবে খেলবো।’

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিশ্বকাপের ঐ ম্যাচে ২১ রানে জিতেছিলো বাংলাদেশ। সাকিব আল হাসানের ৭৫ ও মুশফিকুর রহিমের ৭৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান তুলে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।

২০০৭ সালের বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের ইনিংস ও বোলারদের নৈপুণ্যে ৬৭ রানে জয় পেয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add