for Add

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ রানে হারিয়েছে উপমহাদেশের দল পাকিস্তানকে। পুরুষ বিশ্বকাপেও নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

নিজেদের অভিষেক বিশ্বকাপ প্রথম জয়ের সন্ধানে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ১৭ রান করে বিদায় নেন সুলতানা।

তিন নম্বরে নেমে ক্রিজে শারমিনের সঙ্গী হন ফারজানা হক। জুটিতে ৪২ রান যোগ হবার পর আউট হন শারমিন। ৬টি চারে ৫৫ বলে ৪৪ রান করেন তিনি।

৭৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর বাংলাদেশকে বড় স্কোরের ভীত গড়ে দেন ফারজানা ও অধিনায়ক নিগার সুলতানা। উইকেটে সেট হতে সময় নিলেও, পরবর্তীতে রানের চাকা ঘুরিয়েছেন তারা। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় ৩৭ ওভারে দেড়শ রান পায় বাংলাদেশ। ৩৮তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা। ৮৯ বলে ৪৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নবম অর্ধশতকের দেখা পান তিনি। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রান করেছিলেন ফারজানা।

ফারজানার হাফ-সেঞ্চুরির পর থামতে হয় নিগারকে। হাফ-সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ৬৪ বল খেলে মাত্র ১টি চারে ৪৬ রান করেন নিগার। তৃতীয় উইকেটে ফারজানার সাথে ১২৪ বলে ৯৬ রান যোগ করেন নিগার।

পাঁচ নম্বরে নামা রুমানা আহমেদকে নিয়ে দলের স্কোর ২শ পার করেন ফারজানা। এরপরই ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে শেষদিকে দ্রুত রান তোলার পথে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় রুমানা ১৬, ফারজানা ৭১ ও ফাহিমা খাতুন খালি হাতে ফিরেন। ১১৫ বল খেলে ৫টি চারে নিজের ইনিংস সাজান ফারজানা। এটিই তার ওয়ানডে ক্যারিয়ার সেরা ইনিংস। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৭১ রান করেছিলেন ফারজানা।

ইনিংসের শেষদিকে চাপে পড়লেও রিতু মনি ও সালমা খাতুনের ১১ রানের দু’টি ছোট ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের নাশরা সান্ধু ৪১ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৩৫ রানের টার্গেট খেলতে নেমে শুরুতে বাংলাদেশী বোলারদের পাত্তাই দেয়নি পাকিস্তানী ব্যাটাররা। পাকিস্তানের ওপেনিং জুটির সামনে অসহায় ছিলো বাংলাদেশের বোলাররা। তবে ২৪তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ডান-হাতি স্পিনার রুমানা আহমেদ। দলীয় ৯১ রানে পাকিস্তানের জুটি ভাঙ্গেন রুমানা। ৪৩ রান করে ফিরেন নাহিদা খান।

এরপর পাকিস্তানের স্কোর ১৫৫ রানে নিয়ে যান পাকিস্তানের ওপেনার সিদরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ। তখন জয় পেতে ৭৩ বলে ৮০ রানের দরকার ছিলো পাকিস্তানের।

দলীয় ১৫৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। আর ৪১ দশমিক ৫ ওভারে ২ উইকেট ১৮৩ রান তুলেছিলো পাকিস্তান। তখন ৪৯ বলে ৫২ রানের সমীকরন দাঁড় করায় পাকিস্তান। তবে এরপরই বল হাতে জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররা। ৪২তম ওভারের শেষ বলে ফাহিমা খাতুন পাকিস্তানের তৃতীয় উইকেট তুলে নেন। পরের ওভারে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটান রুমানা। ১৮৫ রানে ৪ উইকেট পতনের পরও ম্যাচে ছিলো পাকিস্তান।

কিন্তু ৪৪তম ওভারে পাকিস্তানের তিন উইকেটের পতন ঘটে। ঐ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট নেন ফাহিমা। আর শেষ বলে রান আউটে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। এতে ৭ উইকেটে ১৮৮ রানে পরিণত হয় পাকিস্তান।

দলের এই বিপদের মাঝে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিদরা। ৪৮ ওভারের মধ্যে সিদরাসহ আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ১৪০ বলে ১০৪ রান করেন ওপেনার সিদরা। শেষ দুই ওভারে ১৯ রানের প্রয়োজন মেটাতে পারেনি পাকিস্তান। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে তারা।

ফলে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের ফাহিমা ৮ ওভারে ৩৮ রানে ৩টি ও রুমানা ৭ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ফাহিমা।

আগামী ১৮ মার্চ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে বাংলাদেশ। আর ৪ খেলায় সবগুলো হেরে টেবিলের তলানিতে পাকিস্তান। ৩ খেলায় সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী দল : ২৩৪/৭, ৫০ ওভার (ফারজানা ৭১, নিগার ৪৬, নাশরা ৩/৪১)।

পাকিস্তান নারী দল : ২২৫/৯, ৫০ ওভার (সিদরা ১০৪, ফাহিমা ৩/৩৮, রুমানা ২/২৯)।

ফল : বাংলাদেশ নারী দল ৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : ফাহিমা খাতুন (বাংলাদেশ নারী দল)।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add