for Add

মুস্তাফিজ টেস্ট না খেলায় হতাশ ডোনাল্ড

২০২১ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টেস্টের প্রতি তার অনীহা আছে। তাই লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে নেই ফিজ। তবে মুস্তাফিজ যে টেস্ট খেলছেন না, তাতে হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের নয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

তিনি জানান, মুস্তাফিজ টেস্ট খেলছে না, এটি দুঃখজনক। যেকোন দলকে একাই ধসিয়ে দেয়ার সামর্থ্য আছে ফিজের। ২০১৫ সালের জুলাইয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুস্তাফিজের। তার আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক হয়ে যায় তার।

অভিষেক টেস্টের ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এরপর টেস্টে ক্রিকেটে উইকেট শিকারে ধারাবাহিক পারফরমেন্স ছিলো তার। তবে ২০২১ সালে এসে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যান ফিজ। প্রায় এক বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছেন না এই বাঁ-হাতি পেসার।

এখন পর্যন্ত ১৪ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। কোন ইনিংসে ৫ বা তার বেশি উইকেট এবং ম্যাচে ১০ উইকেট নিতে পারেননি তিনি। ইনিংসে তার সেরা বোলিং ৩৭ রানে ৪। আর ম্যাচে সেরা বোলিং ৬৬ রানে ৫ উইকেট।

পরিসংখ্যান বলছে, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যতটা ভয়ংকর মুস্তাফিজ, টেস্টে ওভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ৭১ ওয়ানডেতে ১৩১ উইকেট এবং ৬৩ টি-টোয়েন্টিতে ৮৭ উইকেট রয়েছে ফিজের।

তবে মুস্তাফিজের টেস্ট না খেলাটা হতাশ করেছে ডোনাল্ডকে। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘আমরা শরিফুল, তাসকিন এবং এবাদতকে (টেস্ট ফরম্যাটে) পেয়েছি। হ্যাঁ, টেস্ট দলের অংশ নন মুস্তাফিজ। আমি আপনাকে আগেই বলেছি, এটা দুঃখের বিষয় যে, মুস্তাফিজ আর টেস্ট ক্রিকেট খেলছেন না।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আজকাল খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দ আছে। তারা একটি ফরম্যাটে পারদর্শী হতে পারে এবং আমি মনে করি অন্য সবকিছুর সাথে টি-টোয়েন্টি প্রতিযোগিতা যা খেলোয়াড়দের খেলতে এবং বিপুল অর্থ অর্থোপার্জনের জন্য উৎসাহিত করে।’

মুস্তাফিজের প্রশংসা করেছেন ডোনাল্ড। ২০১৬ সালেই মুস্তাফিজকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে অভিহিত করেছিলেন তিনি। ফিজ বলেন, ‘আমি মুস্তাফিজের বিশাল ভক্ত এবং আমি ২০১৬ সালে বলেছিলাম, সাদা বলের ক্রিকেটে যে কোনও ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলার জন্য ভয়ংকর কৌশল আছে তার। তাকে সহজে অনুমান করা যাবে না।

আমি ফিজের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমার মনে হয়, আমরা আড্ডায় বসতে যাচ্ছি, তাহলে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে আরও ভালোভাবে বোঝা যাবে। বাংলাদেশের ড্রেসিংরুমে এ নিয়ে কখনো আলোচনা হয়েছে কি-না জানি না। আমাদের কি ধরনের আক্রমণ করা দরকার বলে, আপনি মনে করেন?’

ডোনাল্ড আরও বলেন, ‘প্রতিটি মানুষের আলাদা দক্ষতা এবং দলে আলাদা ভূমিকা রযেছে। সঠিক পদ্ধতিটাকে আমরা একসাথে এগিয়ে নিবো। সাদা বল ও টেস্ট ম্যাচই আমাদের ক্রিকেটের পরিচয়। এটি অনেক বেশি বোঝার এবং এটি এমন একটি সিস্টেমে এগিয়ে নেয়া, যেটি বাংলাদেশি বোলারদের একটি ভাল ইউনিটে পরিণত করবে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add