for Add

অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব

অনেক নাটকের পর নিজের মন পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা সফরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার দলের সাথে যোগ দিতে আজ রোববার রাতে দেশ ছাড়বেন সাকিব। সব ফরম্যাটেই খেলবেন বলেও জানিয়েছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে শনিবার বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেন সাকিব। পাপন এবং অন্যান্য বোর্ড সদস্যদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি গত দুই দিন ধরে পাপন ভাইয়ের সাথে কথা বলেছি এবং আমরা পুরো বছরের জন্য আমাদের ক্রিকেটের সময়সূচি পরিকল্পনা করেছি। আমি তিন ফরম্যাটেই খেলবো।’

বিস্তারিত কিছু না জানিয়ে সাকিব আরও বলেন, ‘আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজসহ বোর্ড সিদ্ধান্ত নিবে কখন আমাকে বিশ্রাম দেয়া হবে। আমি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য থাকছি।’

শারীরিক ও মানসিকভাবে তৈরি না থাকায় দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছিলেন সাকিব। তিনি জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজের সময় নিজেকে দলের সাথে একজন প্যাসেঞ্জার হিসেবে মনে করেছিলেন। তাই শারীরিক এবং মানসিক অবস্থার কারণে দক্ষিণ আফ্রিকায় তার পক্ষে খেলা সম্ভব নয়। কারণ নিজেকে খেলার উপযোগী করে তুলতে বিরতি দরকার।

বিসিবি সভাপতি যদিও দেশের প্রতি সাকিবের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভের সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পরে বোর্ড তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিলো।

তবে বোর্ড সভাপতি আজ বলেছেন, সাকিব আসলে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং তাই কোন সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক অবস্থায় ছিল না।
পাপন বলেন, ‘সে প্রথমে বলেছিল, দক্ষিণ আফ্রিকায় খেলবে এবং তারপর বলেছিলো, খেলার জন্য মানসিকভাবে ফিট নয়। দুবাই থেকে দেশে আসার পর দু’দিন আগে আমার বাসায় দেখা করে সে জানায়, সে দক্ষিণ আফ্রিকা যেতে আগ্রহী। এটাই প্রমাণ করে এখন মানসিকভাবে বিপর্যস্ত সাকিব। যে কোন মানুষের বেলায়ই এমন হতে পারে। সেজন্য আমি তাকে আরও দুই দিন সময় নিয়ে ভাবতে বলেছি। তবে সে আবারও বলেছেন, দক্ষিণ আফ্রিকা যেতে এখন তার কোনো সমস্যা নেই। তারপর আমি তাকে বোর্ডে এসে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে বলেছিলাম।’

তবে দক্ষিণ আফ্রিকায় সাকিব সব ম্যাচ খেলবেন কি-না এমন কোনো আশ্বাস দেননি সভাপতি। পাপন বলেন, ‘আমি বলছি সে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে সে সব ম্যাচই খেলবে। এটা হতে পারে, বিশ্রাম নিতে পারেন বা টিম ম্যানেজমেন্ট অন্য কাউকে খেলানোর জন্য তাকে ওয়ানডে বা টেস্ট ম্যাচের জন্য বিশ্রাম দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সকল সিনিয়র খেলোয়াড় যে কোনও নির্দিষ্ট ম্যাচ বা সিরিজ থেকে বিশ্রাম নিতে পারে কারণ তারা দেশের জন্য অনেক কিছু করেছে এবং তারা এমন বয়সে পৌঁছেছে যেখানে সব ম্যাচ খেলা সম্ভব নয়। আর একই সাথে আমাদের নতুন খেলোয়াড়দের কিছু সুযোগ দিতে হবে। তাই এখন থেকে ধীরে ধীরে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারবো। যদি কেউ বিশ্রাম নিতে চায়, তবে তার আগে আমাদের জানানো উচিত, যাতে আমরা ভালভাবে পরিকল্পনা তৈরি করতে পারি।’

এরই মধ্যে তিন ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট দল। ১৮, ২০ এবং ২৩ মার্চ ওয়ানডে সিরিজের খেলা হবে। ওয়ানডে শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add