for Add

বিশ্বসেরা বোলার হতে চান তাসকিন

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের জয়ে বড় ভূমিকা রেখে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

তাসকিন বলেন, ‘আমি আমার সেরাটা দিতে চাই। আমি দক্ষিণ আফ্রিকায় দলের জয়ে অবদান রেখে নিজেকে সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার-ব্যাটার উভয়েরই ভালো করার সুযোগ থাকে। আবার চ্যালেঞ্জও আছে। কারণ বাউন্সও আছে, তাই সঠিক জায়গায় বল করতে হবে এবং একই সাথে লাইন-লেন্থ বজায় রাখতে হবে। থাকতে হবে।’

ইনজুরির কারণে ক্যারিয়ারে বার বার উত্থান-পতনের পরও নিজেকে দেশের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করা তাসকিন জানান, নিজের সেরা সংস্করণে ভালো করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

দেশসেরা এ পেসার জানান,কোভিড-১৯ কারণে দেশে লকডাউনে শুরু করা ফিটনেস নিয়ে এখনো কাজ করছেন তিনি। তিনি বলেন, ‘ফিটনেসের উন্নতির দিকে সবসময় বেশি ফোকাস থাকে। আমি ভালো খেলি বা না খেলি, ভালো প্রক্রিয়া ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমার স্বপ্ন অনেক বড়।

আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এজন্য আমি সবসময় আমার ফিটনেস এবং বোলিং উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। আজও আমি আমার কাজের চাপ অব্যাহত রেখেছি। যেহেতু আমি টেস্ট খেলি, তাই আমাকে বোলিংয়ে ভাল করার প্রতি চাপ অব্যাহত রাখি।’

তাসকিন জানান, শেষ দিকে হলেও পাওয়া কিছু কঠিন জয়, কোন ফরম্যাটেই জিততে না পারা দক্ষিণ আফ্রিকায় ভাল করার আত্মবিশ্বাস দিয়েছে তাদের।

নিউজিল্যান্ডে টেস্ট জয়ের আগে বাংলাদেশ ৩৩টি ম্যাচে জয়হীন ছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকায় (ছয়টি টেস্ট, নয়টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি) তিন ফরম্যাট মিলিয়ে ১৯টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২০০৮ সালের শেষের দিকে ইস্ট লন্ডনে বৃষ্টির কারণে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতো, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া একমাত্র জয় থেকে আত্মবিশ্বাসী হচ্ছেন তাসকিন।
তিনি বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। নিউজিল্যান্ড সিরিজটাও ছিল চ্যালেঞ্জিং। কিন্তু সেখানে একটি টেস্ট জয়, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জয়ও আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, আমরা যদি সেই পারফরমেন্সকে অব্যাহত রাখতে পারি, তবে দক্ষিণ আফ্রিকাতেও জিততে পারি।’

তাসকিনও এটিও বিশ্বাস করেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলের পেস বিভাগের উন্নতির দারুণ সুযোগ থাকছে। তিনি বলেন, ‘গত দেড় বছরে দলের পেস বোলিং বিভাগ ধীরে ধীরে উন্নতি করছে এবং সবাই ধারাবাহিক। তাই আমাদের এবার সুযোগ আছে. আশা করি আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো। এছাড়া সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আমরা যদি ভাল পারফরমেন্সটা ধরে রাখতে পারি তবে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’

টাইগারদের বোলিং কোচ নতুন দায়িত্ব পাওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেয়ে রোমাঞ্চিত তাসকিন। তিনি বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ আমরা তার মতো কিংবদন্তি খেলোয়াড়ের অধীনে কোচিং করবো। সব কোচের ফর্মুলা প্রায় একই। কিন্তু একেক জনের অভিজ্ঞতা একেক রকম। তার মত একজন কোচ পেয়ে আমরা রোমাঞ্চিত। আমি তার মতো একজন কিংবদন্তি থেকে যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করবো।’

সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তাসকিন। সাকিবকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় দল অনেক মিস করবে সাকিবকে। তাসকিন বলেন, ‘আমরা তাকে অনেক মিস করবো। সাকিব ভাই সবসময়ই এক্স ফ্যাক্টর। তাকে পাওয়া যেকোন দলের জন্যই অনেক বড় কিছু।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add