for Add

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি

মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্রামের কারণে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর এবং ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কিছু ম্যাচ মিস করবেন তিনি।

এর আগে বিশ্রাম চেয়েছিলেন সাকিব। তিনি বলেছিলেন, এই মুহূর্তে ক্রিকেট উপভোগ করছেন না। কারণ শারীরিক ও মানসিকভাবে ভাল অবস্থানে নেই তিনি। নিজের সেরা ফর্মে ফিরতে হলে বিরতি দরকার। বিসিবির সাথে আলোচনা করার পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য পরে দলে যোগ দিতে পারেন তিনি।

তবে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পুরো দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রামের আবেদন করেছেন সাকিব এবং বোর্ড এটি অনুমোদন করেছে।

ইউনুস বলেন, ‘সাকিবের সাথে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বলেছি। আমি কল করেছিলাম, আমি তার পরিকল্পনা জানতে চাই এবং তিনি বলেন, তিনি এখনও মনে করেন যে, মানসিক এবং শারীরিকভাবে ভালো অবস্থায় নেই। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফর এড়াতে চান তিনি। যেহেতু সাকিব এখন খেলতে চান না, আমরা তাকে বিশ্রাম দিচ্ছি। তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছে।’

সাকিব এর আগেও বলেছিলেন, বিসিবি তার জন্য একটি বছরব্যাপী পরিকল্পনা তৈরি করুক, কারণ শুধুমাত্র আগামী দুই বছরে দু’টি বিশ্বকাপ (টি-টোয়েন্টি এবং ওয়ানডে) বিবেচনা করে সাদা বলের ক্রিকেটে খেলতে চান।

ইউনুস জানান, বৃহস্পতিবার রাতে সাকিব বাংলাদেশে ফিরে আসবেন এবং এরপর বিসিবির সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

ইউনুস বলেন, ‘সাকিব আরও বলেছিলেন, একটি পরিকল্পনা তৈরি করতে বোর্ডের সাথে বসতে চান। তাকে প্রথমে আসতে দিন এবং আমরা পরিকল্পনা তৈরি করবো।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দুই সিরিজের দলেই যেতে আগ্রহী হওয়ায়, তাকে দলে নেয়া হয়।

তবে আফগানিস্তান সিরিজের পর সাকিব জানান, ক্রিকেট খেলার জন্য সঠিক মানসিকতা অবস্থায় নেই তিনি। যদি তিনি খেলেন তবে শতভাগ দিতে পারবেন না। তিনি আরও জানান, দেশ এবং সতীর্থদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চান না।

সাকিবের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের প্রতি অলরাউন্ডারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। পাপন জানতে চেয়েছিলেন, নিলামে তাকে কেনা হলে, আইপিএল থেকেও কি বিরতি নিতেন কি-না।

বারবার সফর থেকে বিরতি নেয়ার অভ্যাসের কারণে সাকিবের কড়া সমালোচনা করেন বোর্ডের প্রভাবশালী পরিচালক ও বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজনও।

বাংলাদেশ ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। ১৮, ২০ এবং ২৩ মার্চ ওয়ানেড খেলবে তারা। এরপর দুটি টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add