for Add

রাশিয়ার সাথে সম্প্রচার স্বত্ব বাতিল

রাশিয়ান সম্প্রচার পার্টনারের সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগ। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে ইংলিশ লিগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলে প্রিমিয়ার লিগের কোন ম্যাচ রাশিয়ায় দেখা যাবে না।

লন্ডনে লিগের শেয়ারহোল্ডারদের সাথে ক্লাবগুলোর আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তে ২০টি ক্লাবেরই সম্মতি রয়েছে। এছাড়া ফুটবল এসোসিয়েশনও আলাদা এক সভায় রাশিয়ার সাথে সব ধরনের সম্প্রচার চুক্তি বাতিল করেছে। এর ফলে চলতি মাসের এফএ কাপের কোয়ার্টার ফাইনাল রাশিয়ায় দেখা যাবে না।

ইংলিশ প্রিমিয়ার লিগ আরো জানিয়েছে ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত মানুষদের সহযোগিতার জন্য তারা ১ মিলিয়ন পাউন্ড দিবে। বিবিসি জানিয়েছে, লন্ডনে প্রিমিয়ার লিগের ২০টি দল প্রায় চার ঘণ্টা বৈঠক করেছে। এর মধ্যে রাশিয়ায় খেলা না দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। এক বিবৃতিতে ইংল্যান্ডের শীর্ষ লিগ জানিয়েছে, রাশিয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচ দেখানোর স্বত্ব দেশটির অন্যতম বড় ওয়েব পোর্টাল র‌্যাম্বলার গ্রুপের। তিন বছরের চুক্তির শেষ বছরে পৌঁছে গেছে গ্রুপটি। লিগ জোড়ালোভাবে ইউক্রেন আগ্রাসনের প্রদিবাদ জানাচ্ছে। একই সাথে আমরা শান্তির আহবান জানাচ্ছি।’

লিগের দান করা ১ মিলিয়ন পাউন্ড দিয়ে ডিসাজটার এমারজেন্সি কমিটি (ডিইসি) গঠন করা হয়েছে, যাদের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।
প্রায় পুরো সপ্তাহ জুড়েই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইউক্রেনের প্রতি নিজেদের সংহতি জানিয়ে আসছে। ২০টি ক্লাবের অধিনায়কই হাতে ইউক্রেনের পতাকার হলুদ-নীল রঙের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছেন। এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিটি ম্যাচ শুরুর আগে ক্লাবের সকল খেলোয়াড়, ম্যানেজার, অফিসিয়াল, স্টাফ ও সমর্থকরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছে।

ব্রিটিশ সরকার প্রিমিয়ার লিগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্যের ক্রীড়ামন্ত্রী নিগেল হাডেলস্টন বলেছেন, ‘এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। আমরা প্রিমিয়ার লিগের এই সিদ্ধান্তকে পূর্ন সমর্থন করি। রাশিয়া যে অবৈধ যুদ্ধে লিপ্ত হয়েছে তা কোনভাবেই গ্রহণীয় নয়।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add