for Add

এমবাপ্পেকে ধরে রাখতে সম্ভাব্য সব কিছুই করবে পিএসজি

মৌসুমে শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবার বিষয়টি এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন দলের এই তরুণ তুর্কিকে ধরে রাখতে ক্ষমতার সম্ভাব্য সব কিছু দিয়েই চেষ্টা চালিয়ে যাবে পিএসজি।

গত বছর আগস্টে ফরাসি এই তরুণকে দলে ভেড়াতে ১৮০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব করেও সফল হতে পারেনি মাদ্রিদ। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে গত মৌসুমে দলে ভিড়িয়েছে পিএসজি। মেসির আগমণ সত্বেও এমবাপ্পের নিজস্ব খেলার ধারা বা মান একটুও ম্লান হয়নি।

মৌসুমে এ পর্যন্ত পিএসজির হয়ে সর্বোচ্চ ২৪ করে গোল করেছেন এমবাপ্পে। সাত গোল করেছেন মেসি। ২৩ বছর বয়সী এমবাপ্পে গত সপ্তাহে সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিগে দলীয় জয়ের ম্যাচটিতে গোল করে জ্বালাটান ইব্রাহিমোভিচের করা দ্বিতীয় সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। ২০০রও বেশি গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছেন এডিনসন কাভানি।

ফ্রেঞ্চ স্পোর্টস ডেইলি এল’ইকুয়েপকে লিওনার্দো বলেছেন, ‘এখনো পর্যন্ত যেহেতু কোন ধরনের স্বাক্ষর হয়নি, সে কারণেই আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এমবাপ্পেকে দলে ধরে রাখতে আমরা সবকিছুই করার জন্য প্রস্তুত আছি।’

এদিকে স্প্যানিশ ও ফরাসি গনমাধ্যম দাবী জানিয়েছে বার্ষিক ৫০ মিলিয়ন ইউরোর সাথে লয়্যালটি বোনাস হিসেবে ১০০ মিলিয়ন ইউরো দেবার প্রস্তাব করেছে পিএসজি। কিন্তু ব্রাজিলিয়ান লিওনার্দো পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা মোটেই নিশ্চিত নয়। আমরা এখনো তার জন্য প্রস্তাব চূড়ান্ত করিনি। তার চুক্তিতে সর্বশেষ আমরা অর্থের অঙ্কটি সংযুক্ত করবো।

গত মাসে এমবাপ্পে বলেছিলেন আমরা এখনো নিজের ভবিষ্যত নিয়ে কোন সিদ্ধান্ত নেইনি। মাদ্রিদ ও পিএসজি যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে একে অপরের মোকাবেলা করছে সে কারনেই এই বিষয়টি নিয়ে কোন কথাই বলতে চাচ্ছেন না এমবাপ্পে। পার্ক ডি প্রিন্সেসে ইনজুরি টাইমে এমবাপ্পের দেয়া গোলেই শেষ ১৬’র প্রথম লেগে মাদ্রিদকে পরাজিত করেছিল ফরাসি জায়ান্টরা।

আগামী বুধবার স্পেনে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add