for Add

মুশফিকের শততম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে ১১৫ রান

মুশফিকুর রহমানের শততম ও আফগানিস্তানের বিপক্ষে চলমান  দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জ¦লে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রানের মামুলি সংগ্রহ পেয়েছে টাইগাররা। নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মুশফিক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম ওভারে মাত্র ৩ রান তুলেন মোহাম্মদ নাইম ও আগের ম্যাচে অভিষেক হওয়া মুনিম শাহরিয়ার। তবে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবির করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারি আদায় করে নেন মুনিম। কিন্তু  চতুর্থ বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে  মিড অফের ফিল্ডার শরফুদ্দিন আশরাফকে ক্যাচ দিয়ে ১০ বলে ৪ রান করে আউট হন মুনিম।

আগের ম্যাচে দলের বিপর্যয়ের মাঝেও ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লিটন দাস। আজও তেমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তৃতীয় ওভারে পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে একটি ছক্কা মারেন লিটন। তবে পঞ্চম ওভারের প্রথম ডেলিভারিতে আউট হন লিটন। আজমতুল্লাহ ওমরাজাইর বলে আশরাফকে ক্যাচ দেন ১০ বলে ১৩ রান করা লিটন।

লিটনের বিদায়ের ওভারে দু’টি বাউন্ডারি মারেন নাইম। এরপর ৩ ওভার কোন চার-ছক্কার মুখ দেখেনি বাংলাদেশ। উইকেট ধরে খেলতে গিয়ে ঐ ৩ ওভারে মাত্র ৮ রান তুলেন নাইম ও সাকিব আল হাসান। নবম ওভারের প্রথম বলে সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন টেস্ট মেজাজে ১৯ বলে ১৩ রান করা নাইম।

উইকেটে সেট হবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাকিব। ওমরজাইর করা দশম ওভারের তৃতীয় বলটি ছিলো বাউন্সার, সেটি ঠিক-ঠাক সামলাতে না পেরে আকাশে বল তুলে দেন সাকিব। উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ সহজেই সেটি তালুবন্দি করলে ১৫ বলের বাউন্ডারিহীন ইনিংসে ৯ রান করা সাকিবের বিদায়  ঘটে।

৪৫ রানে ৪ উইকেট পতনের পর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন শততম ম্যাচ খেলতে নামা মুশফিক ও অধিনায়ক মাহমুদুল্লাহ। উইকেট সেট হতে কিছুটা সময় নেন তারা। ১২তম ওভারে রশিদ খানের বল দু’বার মাঠ ছাড়া করেন মাহমুদুল্লাহ।

করিম জানাতের করা ১৪তম ওভারে ২টি বাউন্ডারি পান মুশফিক। ১৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। তবে ঐ ওভারের চতুর্থ বলে রশিদের বলে বোল্ড হন টাইগার নেতা। ৩টি চারে ১৪ বলে ২১ রান করেন মাহমুদুল্লাহ। মুশফিকের সাথে পঞ্চম উইকেটে ৩১ বলে ৪৩ রান যোগ করেন তিনি।

দলীয় ৮৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহর আউটের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১০৫ রানে নবম উইকেট হারায় তারা। তবে শেষ উইকেটে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দৃঢ়তায় অলআউট হয়নি বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

মাহমুদুল্লাহর সাথে এ ম্যাচে সর্বোচ্চ রানের জুটি গড়া মুশফিক ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩০ রান করে আউট হন। তার ২৫ বলের ইনিংসে ৪টি চার ছিলো। এছাড়া আফিফ হোসেন ৭, মাহেদি হাসান-শরিফুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।

নাসুম ৫ ও ফিজ ৬ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের ফারুকি ১৮ রানে ও ওমরজাই ২২ রানে ৩টি করে উইকেট নেন।

Tags:

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add