for Add

নারী ১২তম ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশের

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাঠে গড়াচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এই নিয়ে তৃতীয়বার নারীদের বিশ্বকাপ আয়োজন করেছ নিউজিল্যান্ড। এবারের আসরে একমাত্র দল হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশ নারী দলের। আগামীকাল ৪ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

১০ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টা। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

পুর্ব নির্ধারিত সূচিতে ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারি কারণে তা স্থগিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের স্থগিত হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ এবার হচ্ছে।

স্বাগতিক হবার সুবাদে এবারের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। ২০১৭-২০২০ সালের মধ্যে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ থেকে আরও তিন দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছিল আইসিসি। কিন্তু ২০১৮ সালে নিয়মটি পরিবর্তন করে স্বাগতিক দলের সাথে তিন থেকে চারটি দল টুর্নামেন্টে উত্তীর্ণ হয়। বাকি তিনটি দলকে ২০২১ সালে নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নেয়ার সিদ্বান্ত হয়।

২০২১ সালের ২১ নভেম্বর থেকে জিম্বাবুয়ের মাটিতে নয়টি দল নিয়ে শুরু হয় বাছাই পর্ব। টুর্নামেন্টের ৯টি ম্যাচও অনুষ্ঠিত হয়।
কিন্তু আসরের মাঝপথে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় বাছাই পর্ব বাতিল হয়। এরপর বাছাই পর্ব খেলা দলগুলোর মধ্যে ওয়ানডে র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায়।

বাছাই পর্বের খেলা স্থগিত হবার আগে গ্রুপ ‘বি’তে ৪ ম্যাচে ২ জয় ও ১টি করে হার ও পরিত্যক্ত ম্যাচের কারণে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ছিলো বাংলাদেশ।

নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যু সেডন পার্ক, ইডেন পার্ক, বে ওভাল, ইউনিভার্সিটি ওভাল ও বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৩১টি ম্যাচ। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

করোনা মহাামারি বিবেচনায় রেখে একাদশ নিয়ে নতুন নিয়মও করেছে আইসিসি। কোভিড পরিস্থিতিতে কোন দলের অনেক ক্রিকেটার সংক্রমিত হলে সর্বনিম্ন ৯ জন ক্রিকেটার নিয়েও ম্যাচ খেলা যাবে।

আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেন, ‘যদি কোনও দলের পরিস্থিতি খুব খারাপ হয়, তবে প্রয়োজনে ৯ জনকে নিয়েও দল গড়া যাবে। সে ক্ষেত্রে তাদের ম্যানেজমেন্ট থেকে আরও দু’জনকে নেওয়া যাবে। ব্যাট-বল না করলেও ফিল্ডিং করতে পারবেন তারা। যাতে কোনও ভাবেই বিশ্বকাপে ব্যাঘাত না হয়, এজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

নারী ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত আসরের লন্ডন ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থবারের মত শিরোপা জিতে ইংলিশরা।

অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৬ বার শিরোপা জিতেছে। একবার শিরোপার স্বাদ পায় নিউজিল্যান্ড।

১৯৭৩ আসর দিয়ে যাত্রা শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপের। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো স্বাগতিক ইংল্যান্ড। এ পর্যন্ত টুর্নামেন্টের সব আসরে অংশ নেয়া তিনটি দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবারের আসরে অভিষেক হচ্ছে বাংলাদেশ নারী দলের। নিজেদের অভিষেক বিশ্বকাপ স্মরনীয় করে রাখতে চায় বাংলাদেশ দল। সম্প্রতি আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক নিগার বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। এটা আমাদের প্রথম বিশ্বকাপ।আমরা এখানে ভালো করতে পারলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি ব্যাপার হবে।’

ওয়ানডে ক্রিকেটে নিজেদের উন্নতি ও অগ্রগতি বিশ্ব মঞ্চে দেখাতে চায় বাংলাদেশ। নিগার বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’

টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ মার্চ, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এদিকে প্রতিযোগিতার লিগ পর্বের ১৫ ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করে আইসিসি। অফিসিয়ালদের মধ্যে বাংলাদেশ থেকে আছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ।

এই আসরের জন্য প্রাইজমানিও দ্বিগুণ করেছে আইসিসি। সবমিলিয়ে এই আসরে দেয়া হবে ৩৫ লাখ ডলার। গত আসরের চেয়ে ১৫ লাখ ডলার বেশি। যা গত আসরের চেয়ে ৭৫ শতাংশ বেশি।

আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৩ লাখ ২০ হাজার ডলার। ২০১৭ সালে ইংল্যান্ডে হওয়া আসরের দ্বিগুণ।

রানার্সআপ দলকে দেওয়া হবে ৬ লাখ ডলার। যা গত আসরের চেয়ে ২ লাখ ৭০ হাজার ডলার বেশি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add