for Add

নিজের পরিকল্পনা নিয়ে বিসিবির সাথে সাকিব

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনায় বসবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তার সিদ্ধান্ত বিসিবিকে জানাবেন সাকিব। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী এক বছরে বাংলাদেশ তিন ফরম্যাটে অনেক ম্যাচ খেলবে। তাই ভবিষ্যতের সিরিজ নিয়ে সাকিবের পরিকল্পনা জানতে চান বিসিবি প্রধান।

তিনি বলেন, ‘নিজের পরিকল্পনা ও বিশেষ করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিসিবি সভাপতির সাথে আলোচনা করবে সাকিব। আশা করছি আগামী এক বছরে নিজের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন সাকিব। এরপর সাকিবকে কোন নির্দিষ্ট সিরিজে না পাওয়া গেলে কি করা যায়, সে ব্যাপারে বিসিবির পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।’

এর আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বিসিবিকে চিঠি লিখেছিলেন সাকিব। বিশেষ করে আইপিএল চিন্তা করেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি পেতে চেয়েছিলেন তিনি। বিসিবিও অনুমতি দিয়েছে সাকিবকে।

যেহেতু আইপিএল নিলামে কোন দল পাননি, সেই পরিকল্পনাটির এখন মূল্য নেই এবং দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তার বর্তমান সিদ্ধান্ত জানতে চেয়েছে বিসিবি। এজন্য সাকিব বিসিবি সভাপতিকে জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সভাপতির সাথে বসতে আগ্রহী।

ইউনুস জানান, বিসিবি কোন ক্রিকেটারকে কোন ফরম্যাটে খেলাতে বাধ্য করতে চায় না। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ক্রিকেটের যে কোন নির্দিষ্ট ফরম্যাট বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত। কাউকে বাধ্য করার কোন মানে নেই।’

ইউনুস আরও জানান, সাকিবের পরিকল্পনার কথা জানার পর এ বছরের জন্য ক্রিকেটারদের চুক্তি প্রকাশ করবে বিসিবি। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফরম্যাট বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হয়েছে। কেউ যদি কোন ফরম্যাট বাদ দিতে চায়, সে তা করতে পারে। তবে আমাদের জানাতে হবে। খেলোয়াড়রা আমাদের আগেই জানিয়েছিলেন, কোন ফরম্যাটে খেলতে চান তাকে। সেই পরিপ্রেক্ষিতে, আমরা খেলোয়াড়দের সাথে চুক্তি প্রকাশ করবো।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add