for Add

বিশ্বকাপের ম্যাচে হারল নারী ক্রিকেট দল

ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

লিংকন গ্রিনেরটস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১০ রানের পাহাড় গড়ে ইংলিশরা।

দলের পক্ষে ন্যাট সিভার সর্বোচ্চ ১০৮ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার ৩টি, সুরাইয়া আজমিন-রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন রুমানা আহমেদ-লতা মন্ডল।

৩১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তিন নম্বরে নামা শারমিন আকতার এক প্রান্ত ধরে বড় ইনিংস খেলেছেন। ১৩৭ বল খেলে ৪টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তিনি।

ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। দলের আর কোন ব্যাটাররা ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ৪৯ দশমিক ৪ ওভারে ২০১ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের ১২তম ওয়ানডে বিশ্বকাপ। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর আরও ৬টি ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালের খেলার টিকিট পাবে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add